সারাদেশ

টঙ্গীবাড়িতে কাঠেরপুল ঘেষে খালের উপর দোকান নির্মাণ 

মো. নাজির হোসেন (মুন্সীগঞ্জ) : মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার পাঁচগাঁও বাজার সংলগ্ন খালের উপর নির্মিত কাঠের পুল ঘেষে দোকানঘর উত্তোলন করেছে বিএনপি নেতা। সম্প্রতি খালের উপর পুল ঘেষে ওই দোকানঘর নির্মাণ করেন পাঁচগাঁও ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি ওহাব শেখ।

আরও পড়ুন : উত্তরায় ট্রেনে কাটা পড়ে কলেজছাত্র নিহত

এতে করে পুলের উপর দিয়ে পাঁচগাঁও গ্রামের প্রায় ৬০টি পরিবারের যাতায়াতে দেখাদিয়েছে বিড়ম্বনা। গ্রামের কেউ মারা গেলে খাটিয়ায় করে লাশ নিতে গিয়ে পড়ছেন বিপাকে। কেননা দোকানঘর নির্মাণের কারনে কাঠেরপুলের উপর যাতায়াত পথ সংকীর্ণ হয়ে পড়েছে।

স্থানীয়রা জানিয়েছেন, বিএনপি নেতা ওহাব শেখ একজন ধনাঢ্য ব্যক্তি। চলাফেরা করেন দামি গাড়িতে করে। বাড়ি একই ইউনিয়নের দশত্তর গ্রামে হলেও পাঁচগাঁও গ্রাম থেকে পাঁচগাঁও বাজারে যাতায়াতের একমাত্র কাঠেরপুল ঘেষে খালের উপর নির্মাণ করেছেন দোকানঘর।

গ্রামের জাকির খালাশী বলেন, বাজারের পাশের কাঠেরপুল হয়ে গ্রামের অর্ধশত পরিবার যাতায়াত করে থাকে। অথচ রাতের আঁধারে সেই পুল ঘেষে দোকানঘর নির্মাণ করেছেন বিএনপি নেতা ওহাব শেখ। তিনি খালের উপর কিভাবে দোকানঘর তোলেন তা বোধগম্য নয়।

পাঁচগাঁও বাজারের দোকানী জয়নাল বেপারী বলেন, দোকানঘর গড়ে উঠায় গ্রামবাসীর যাতায়াতের কাঠেরপুল সংকীর্ণ হয়ে পড়েছে। গ্রামবাসীর যাতায়াতে ভোগন্তি দেখা দিয়েছে। গ্রামের কেউ মারা গেলে খাটিয়ায় করে লাশ কবরস্থানে নিতে পারছেন না।

আরও পড়ুন : হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় ২ ভাইয়ের মৃত্যু

পাঁচগাঁও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মিলেনুর রহমান মিলন জানান, পাঁচগাঁও গ্রাম ও বাজারের মাঝখান দিয়ে বয়ে যাওয়া খালের উপর ইউনিয়ন পরিষদ কার্যালয় কাঠেরপুল নির্মাণ করে কয়েক মাস আগে। এতে করে গ্রামবাসীর বাজারের যাতায়াতের পথ সহজ হয়।

সাবেক ওই ইউপি চেয়ারম্যান বলেন, কাঠেরপুলের মুখে দোকানঘর উত্তোলনের খবর পেয়ে বিএনপি নেতাকে মৌখিক ভাবে বাঁধা দেই। কিন্তু উনি আমার কথার কর্ণপাত না করে রাতের আঁধারে দোকানঘর তোলেন।

যাতায়াতের কাঠেরপুল সংকীর্ণ করে দোকানঘর নির্মাণ সম্পর্কে জানতে চাইলে বিএনপি নেতা ওহাব শেখ বলেন, যারা এখান দিয়ে যাতায়াত করে, তারা কিভাবে করবে-সেটা তাদের বিষয়। স্থানীয় ভূমি অফিসের মাধ্যমে আবেদন করেছি লিজ নিতে। এখনও পাইনি। তবে এখানে আমার পুরনো দোকান ছিলো। সেটা ভেঙ্গেই নতুন দোকানঘর করেছি।

আরও পড়ুন : ফরিদপুরে ধর্ষণের অভিযোগে গ্রেফতার ১

এ ব্যাপারে টঙ্গীবাড়ি উপজেলা সহকারি কমিশনার (ভূমি) রেজোয়ানা আফরিন বলেন, বিষয়টির খোঁজ নিয়ে ব্যবস্হা নেয়া হবে।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা