ছবি : সংগৃহিত
সারাদেশ

শরীয়তপুরে মন্দির রক্ষার দাবিতে মানববন্ধন

শরীয়তপুর প্রতিনিধি: শরীয়তপুর সদর উপজেলার বুড়িরহাট বাজারস্থ রাধা মাধব মন্দিরের সম্পত্তি রক্ষা ও উদ্ধারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ এবং জেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সাধারন সম্পাদক মানিক ব্যানার্জীর কুশপুত্তলিকা দাহ করেছে স্থানীয় হিন্দু সম্প্রদায়।

আরও পড়ুন : প্রতিবন্ধী রিকশাচালকের পাশে তাশরিফ

শুক্রবার (২৪ মার্চ) সকালে শ্রী শ্রী রাধা মাধব মন্দিরের ভক্তবৃন্দের ব্যানারে বুড়িরহাটে এ কর্মসূচি পালন করা হয়।

ওই মন্দিরের সভাপতি বিশ্বনাথ বোস ও সাধারন সম্পাদক রাম কৃষ্ণ দেবনাথের নেতৃত্বে এ কর্মসূচিতে বিপুল সংখ্যক হিন্দু সম্প্রদায়ের লোকজন অংশ্রগ্রহণ করেন।

আরও পড়ুন : মুন্সীগঞ্জে শিলাবৃষ্টিতে ঘরবাড়ি বিধ্বস্ত

কর্মসূচিতে বক্তারা বলেন, জেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সাধারন সম্পাদক ও বুড়িরহাট বাজারস্থ রাধা মাধব মন্দির কমিটির সাবেক সভাপতি মানিক ব্যানার্জী কুটচাল করে মন্দিরের সম্পত্তি নিজ নামে জাল দলিল করে নেয়।

বারবার ওই সম্পত্তি ফেরত দিবে বলে প্রতিশ্রুতি দিয়েও কথা রাখেনি। উল্টো মন্দিরের বর্তমান সভাপতি ও সাধারন সম্পাদককে নানান ধরনের হুমকি ধমকি দিচ্ছে।

আরও পড়ুন : মাড়াইকলে চাপা পড়ে চালক নিহত

আমরা ভূমিদস্যু মানিক ব্যানার্জীর কালো ধাবা থেকে মন্দিরের সম্পত্তি রক্ষা চাই। সভাপতি-সাধারণ সম্পাদককে হুমকি দেয়ার তীব্র নিন্দা জানাই ও বিচার চাই।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাদমানের মারাত্মক চোট, হাসান মাহমুদের দুর্দান্ত জোড়া আঘাত

সিলেট টেস্টের দ্বিতীয় দিনটিতে টাইগার শিবিরের জন্য মিশে আছে স্বস্তি আর গভীর উদ...

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা