সারাদেশ

বোয়ালমারীতে মৎস্য চাষ প্রকল্পের উদ্বোধন

কামরুল সিকদার, বোয়ালমারী (ফরিদপুর) : ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সাতৈর ইউনিয়নের ঐতিহ্যবাহী বিল চাপাদহের ২০২৩-২৪ অর্থ বছরের মৎস্য চাষ প্রকল্পের উদ্বোধন করা হয়েছে।

আরও পড়ুন : আমরা শান্তিতে বিশ্বাস করি

শুক্রবার (২৪ মার্চ) সকালে প্রথম ধাপে ৬ মন সিলভারকার্প মাছের পোনা অবমুক্ত করার মধ্য দিয়ে এর উদ্বোধন করেন বিলচাপাদহ মৎস্যজীবী সমবায় সমিতির লিঃ এর নেতৃবৃন্দ।

সমিতির সভাপতি আশুতোষ বিশ্বাসের সভাপতিত্বে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে এলাকার ঘোষপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ ফারুক হোসেন, সাতৈর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ মজিবার রহমান, উপজেলা আওয়ামী লীগ নেতা সৈয়দ শাহিদুর রহমান সজল, ইউ,পি সদস্য আবুল হাসান মোল্লা ও সাংবাদিক জাকির হোসেন উপস্থিত ছিলেন। এছাড়াও অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সমিতির সহ সভাপতি দীপক বিশ্বাস, সাধারণ সম্পাদক লক্ষিকান্ত রায়, সদস্য নিত্যরঞ্জন সরকার, কৃষ্ণ বিশ্বাস, সুজিত সিকদার, অশোক সিকদার, সনত বিশ্বাস, বিল অববাহিকার জমির মালিক মোঃ আকরাম মাতুব্বর, এনামুল মোল্লা,খায়ের মোল্লা, শান্টু মাতুব্বর, মোনায়েম হোসেন, তারিকুল ইসলাম ও আনোয়ার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন : ফ্রান্সে ৪৪১ পুলিশ আহত, গ্রেফতার ৪৫৭

অনুষ্ঠানে মৎস্যজীবী সমিতির সভাপতি আশুতোষ বিশ্বাস বলেন, 'বরাবরের ন্যায় এবারও যথাযথভাবে সরকারের নিকট থেকে বিলটি ইজারা নিয়ে আমরা পরিকল্পিত ভাবে মাছের চাষ করছি। মৎস্যজীবী সমিতির নামে বিল ইজারা নেওয়া হলেও বিলপাড়ের তিন গ্রাম বেড়াদী, ঘোষপুর ও বাহিরনগর গ্রামের সাধারণ মানুষ ও বিল অববাহিকার কৃষি জমির মালিকদের সমন্বয়ে মাছ চাষ করা হয়। এক্ষেত্রে বিলপাড়বাসী কারোরই বঞ্চিত হবার সুযোগ নেই। বিলে পরিকল্পিত মাছের চাষ হওয়ায় সরকার যেমন মোটা অংকের রাজস্ব পাচ্ছে, তেমনি দরিদ্র জেলেরা হচ্ছে স্বাবলম্বী। পূরণ হচ্ছে দেশের মানুষের পুষ্টি চাহিদা।'

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা