সারাদেশ

চোরাই গরু কিনলেন ইউপি চেয়ারম্যান!

কামরুল সিকদার, বোয়ালমারী (ফরিদপুর) : জেনেশুনে চোরাই গরু কিনলেন সাবেক এক ইউপি চেয়ারম্যান। যদিও তিনি না জেনে কিনেছেন বলে দাবি করেছেন। ঘটনাটি ঘটেছে ফরিদপুরের বোয়ালমারী উপজেলার দাদপুর ইউনিয়নে।

আরও পড়ুন : আরাভ খানকে ফেরানোর প্রক্রিয়া শুরু

জানা যায়, দাদপুর ইউনিয়নের মোবারকদিয়া গ্রামের পাঁচু শেখের ছেলে আলমগীর শেখ গত ২১ মার্চ গভীর রাতে একটি বিদেশি জাতের উৎকৃষ্ট গাভিন গরু নিজ বাড়িতে আনেন। আলমগীর শেখ পেশায় একজন কসাই। গভীর রাতে গাভিন গরু নিয়ে আসায় এলাকাবাসীর সন্দেহ হয়। কোথা থেকে কার নিকট থেকে গরুটি কিনেছে জানতে চাইলে আলমগীর কোন সদুত্তর দিতে পারে না। এ সময় এলাকাবাসী গরু ক্রয়ের রসিদ দেখাতে বললে আলমগীর নিশ্চুপ থাকেন। এ নিয়ে এলাকায় হৈচৈ শুরু হলে এলাকাবাসী আলমগীরকে ওই গরু কারো নিকট বিক্রি অথবা হস্তান্তর করতে নিষেধ করেন। কিন্তু গরুটি ওই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. শামীম মোল্যা পরদিন সকালে আলমগীর শেখের নিকট থেকে গরুটি কিনে নিজ বাড়িতে নিয়ে যান বলে অভিযোগ।

এ ব্যাপারে মো. শামীম মোল্যা বলেন, 'আমি ১ লাখ ৯ হাজার টাকায় গরুটি কিনেছি। নগদ দিয়েছি ৫০ হাজার টাকা। আমি জানি না গরুটি চোরাই কি-না' এ ব্যাপারে কসাই আলমগীর শেখের বক্তব্য জানতে বৃহস্পতিবার তার বাড়িতে গিয়ে তাকে পাওয়া যায়নি। এলাকাবাসী জানান ঘটনার পর থেকে তিনি পলাতক রয়েছেন।

আরও পড়ুন : রোমানিয়া সীমান্তে ২৩ বাংলাদেশি উদ্ধার

চোরাই গরুর খবর পেয়ে বোয়ালমারী থানাধীন সাতৈর ইউনিয়নের জয়নগর তদন্ত কেন্দ্রের ইনচার্জ উপ-পুলিশ পরিদর্শক সুব্রত কুমার ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এ ব্যাপারে জয়নগর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ উপ-পুলিশ পরিদর্শক সুব্রত কুমার বলেন, 'ওসি স্যারের নির্দেশে শামীম মোল্যা সাহেবকে বলেছি যার কাছ থেকে গরু কিনেছেন তাকে আনতে। যতদিন গরুর মালিককে পাওয়া না যায়, ততদিন গরুটি তার (শামীম মোল্যা) হেফাজতে রাখতে বলেছি।'

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা