সারাদেশ

জোড়া খুনের ঘটনায় দুই কিশোর গ্রেফতার

নিনা আফরিন , পটুয়াখালী : পটুয়াখালীর বাউফলে চাঞ্চল্যকর দুই শিক্ষার্থী হত্যার ঘটনায় মামলা করা হয়েছে। শুক্রবার দুপুরে নাফিসের মা নার্গিস বেগম বাদি হয়ে বাউফল থানায় হত্যা মামলা দায়ের করেন। এ ঘটনায় শুক্রবার ভোর রাতে উপজেলার সূর্যমনি ইউনিয়নের ইন্দ্রকুল গ্রাম থেকে সিফাত (১৪) এবং কালাইয়া বন্দর থেকে সৈকত (১৪) নামের দুই কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ।

আরও পড়ুন : প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন বলেন, হত্যাকাণ্ডের সাথে জড়িত অন্যান্যদেরকে গ্রেফতারের জন্য পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

প্রসঙ্গত, গত ২০ মার্চ ইন্দ্রকুল মাধ্যমিক বিদ্যালয়ের নবম ও দশম শ্রেনীর শিক্ষার্থীরা পায়ে পা লাগাকে কেন্দ্র করে বিরোধে জড়ায়। সেই রেশ ধরে বুধবার ২২ মার্চ বিকেলে বিদ্যালয়ের বিদায় অনুষ্ঠান শেষে দশম শ্রেনীর শিক্ষার্থী নাফিস, মারুফ ও সিয়ামের বাড়ি ফেরার সময় ব্রীজের উপর আগে থেকে ওত পেতে থাকা নবম শ্রেনীর রায়হান, ২নাঈম, হাসিবুল সহ বেশ কয়েকজন তাদের উপর হামলা চালায় এবং ছড়িকাঘাত করে। স্থানীয়রা তাৎক্ষনিক তাদের উদ্ধার করে বাউফল হাসপাতালে নিয়ে যায়। প্রাথমিক চিকিৎসা শেষে নাফিস ও মারুফকে বরিশাল শেবাচিমে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষনা করেন। সিয়াম বাউফল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

আরও পড়ুন : রোমানিয়া সীমান্তে ২৩ বাংলাদেশি উদ্ধার

নিহতদের ময়না তদন্ত শেষে বৃহস্পতিবার (২৩ মার্চ) বিকালে গ্রামের বাড়িতে লাশ দাফন করা হয়।

এ জোড়া খুনের ঘটনায় গোটা বাউফলে চাঞ্চল্যকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা