সারাদেশ

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

আরও পড়ুন : প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ

গ্রেফতারকৃত মো.ইয়াছিন আরাফাত বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডের মধ্যম একলাশপুর গ্রামের ফয়েজ উদ্দিন পাটোয়ারী বাড়ির মৃত আগুন রমজামানের ছেলে।

শুক্রবার (২৪ মার্চ) দুপুর আড়াইটার দিকে জেলার সোনাইমুড়ী উপজেলা থেকে তাকে গ্রেফতার করে বেগমগঞ্জ থানার পুলিশ।

আরও পড়ুন : রোমানিয়া সীমান্তে ২৩ বাংলাদেশি উদ্ধার

বিষয়টি নিশ্চিত করেন নোয়াখালীল পুলিশ সুপার (এসপি) মো.শহীদুল ইসলাম। তিনি বলেন,২০০৬ সালের ১৫ জুন রাত ১১টার থেকে পরের দিন সকাল সাড়ে ৮টার মধ্যে যে কোন সময় নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানাধীন মধ্যম একলাশপুর গ্রামের ফয়েজ উদ্দিন পাটোয়ারী বাড়ির সামনে পূর্ব পরিকল্পিতভাবে উদ্দেশ্যে প্রণোদিত হয়ে আসামিরা ভিকটিম ইকবাল হোসেন সেন্টুকে হত্যা করে। পরবর্তীতে তার মা রওশন আরা আক্তার বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন। এজাহার দায়ের করলে বেগমগঞ্জ থানার তদন্তকারী কর্মকর্তা মামলার তদন্ত শেষে মো. ইয়াছিন আরাফাত মহ সাত জনের বিরুদ্ধে আদালতে অভিযোগ পত্র দাখিল করেন।

এসপি আরও বলেন, আদালত মামলার সাক্ষ্য প্রমাণ সংগ্রহ শেষে আসামি মো. ইয়াছিন আরাফাত সহ সাত জনের প্রত্যেককে দন্ড বিধির ৩০২/৩৪ ধারায় দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতারএবং ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ১ বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করেন। গ্রেফতার এড়াতে আসামি মো. ইয়াছিন আরাফাত দীর্ঘদিন পলাতক ছিল।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা