সারাদেশ

একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার

সান নিউজ ডেস্ক: হবিগঞ্জে একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৩ মার্চ) বিকেলে চুনারুঘাটের গাদিশাইল গ্রাম থেকে স্বামী, স্ত্রী ও এক সন্তানের মরদেহ উদ্ধার করা হয়।

আরও পড়ুন: পুলিশের অভিযানে নিহত ১৩

নিহতরা হলেন- ওই গ্রামের সূয্যুল হক (৪৫), তার স্ত্রী জেসমিন আক্তার (৩৫) ও সন্তান ইয়াছিন মিয়া (১০)।

চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রাশেদুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘বিকেলে একটি গাছের মগডালে ঝুলন্ত অবস্থায় সূয্যুলের মরদেহ পাওয়া যায়। একই সময়ে বসতঘরের খাটের ওপর থেকে প্রতিবন্ধী সন্তান ও খাটের নীচ থেকে তার স্ত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে।’

হবিগঞ্জ জেলা পুলিশ সুপার এসএম মুরাদ আলি বলেন, ‘পরিবারটি অর্থনৈতিকভাবে অসচ্ছল। প্রাথমিক তদন্তে জানা গেছে, সূয্যুল হক তার স্ত্রী ও সন্তানকে হত্যার পর নিজে আত্মহত্যা করেছেন।’

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা