সংগৃহীত
সারাদেশ

ঝালকাঠিতে সড়ক দুর্ঘটনায় নিহত ২

জেলা প্রতিনিধি : ঝালকাঠির রাজাপুর উপজেলায় বিআরটিসি বাস দুর্ঘটনায় বাসের সুপারভাইজারসহ দুইজন নিহত হয়েছে। আহত হয়েছেন আরও ১০ জন।

আরও পড়ুন : পুলিশের অভিযানে নিহত ১৩

শুক্রবার (২৪ মার্চ) সকাল ১০টার দিকে উপজেলার কানুদাসকাঠি এলাকার বরিশাল-পাথরঘাটা সড়কে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহত একজন হলেন বাসটির সুপার ভাইজার মেহেদী হাসান। বাকিদের পরিচয় এখনো জানা যায়নি।

আরও পড়ুন : ফের দূতাবাস চালু করছে সৌদি-সিরিয়া

রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুলক চন্দ্র রায় জানান, বিআরটিসি বাস নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির গিয়ে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই বাসের সুপার ভাইজার মেহেদী হাসান ও এক যাত্রী নিহত হন। আহতদের রাজাপুর ও ভান্ডারিয়া হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

অবস্থা গুরুতর হওয়ায় বাসটির চালককে বরিশালে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা