সংগৃহীত
সারাদেশ

মাগুরায় ট্রাকচাপায় নিহত ২

জেলা প্রতিনিধি : মাগুরার শালিখা উপজেলায় বালুভর্তি ট্রাকের চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।

আরও পড়ুন : মেসির ৮০০, আর্জেন্টিনার জয়

বৃহস্পতিবার (২৩ মার্চ) রাতে উপজেলার আড়পাড়া-শালিখা সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মো. শাহাবুর রহমান (৪০) ও সাকিব (২৭)।

শাহাবুর শালিখা উপজেলার জুনারী গ্রামের নূর মোহাম্মদ মোল্লার ছেলে। অন্যদিকে সাকিব একই গ্রামের শামীমুর রহমানের ছেলে।

আরও পড়ুন : ঝালকাঠিতে সড়ক দুর্ঘটনায় নিহত ২

পুলিশ ও স্থানীয়রা জানান, বৃহস্পতিবার রাত ৮টার দিকে আড়পাড়া বাজারের স্থানীয় দন্ত চিকিৎসক শাহাবুর রহমান ও কাপড়ের দোকানের কর্মচারী সাকিব মোটরসাইকেলে করে বাজার থেকে গ্রামের বাড়ি জুনারী যাচ্ছিলেন। এ সময় একটি ট্রাক শালিখা থেকে আড়পাড়ার দিকে যাচ্ছিল। আর অপর দিক থেকে একটি কাভার্ডভ্যান ও মোটরসাইকেলটি আসছিল। পথিমধ্যে দাউদ মুনশির রাইস মিলের সামনে পৌঁছালে ওষুধের কাভার্ডভ্যানকে সাইড দেওয়ার সময় বালুভর্তি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হন।

আরও পড়ুন : একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার

শালিখা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশাররফ হোসেন বলেন, মরদেহ উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় ট্রাক-পিকআপভ্যানটি জব্দ করা হয়েছে।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা