সংগৃহীত
সারাদেশ

বগুড়ায় দেওয়াল ধসে নৈশপ্রহরীর মৃত্যু

জেলা প্রতিনিধি : বগুড়ায় একটি মাদরাসার সীমানা প্রাচীর ধসে আয়নুল হক (৫৫) নামে এক নৈশপ্রহরী নিহত হয়েছে। এ সময় আহত হয়েছেন দুই শিশুসহ এক নারী।

আরও পড়ুন : সড়কে প্রাণ গেল দুই বন্ধুর

শুক্রবার (২৪ মার্চ) দুপুরে বগুড়া শহরের চকফরিদ এলাকায় অবস্থিত জামিল মাদরাসায় এ ঘটনা ঘটে।

মৃত আয়নুল হক সিরাজগঞ্জ সদরের চরনান্দিনা গ্রামের বাসিন্দা। তিনি গত এক মাস ধরে মাদরাসাটির নৈশপ্রহরীর পদে চাকরি করছিলেন।

আহতরা হলেন- বগুড়া সদরের মাটিডালী এলাকার বাসিন্দা ও মাদ্রাসার শিক্ষার্থীর অভিভাবক মুক্তা (৩৫), মাদ্রাসার দুই শিক্ষার্থী শিবগঞ্জের চণ্ডিহারা এলাকার হামিম (১২), কাহালুর মেফতাজুল (৫)।

আরও পড়ুন : রাহুল গান্ধীর সংসদ সদস্য পদ বাতিল

স্থানীয় সূত্রে জানা যায়, মাদরাসার দক্ষিণ-পশ্চিম পাশের এই সীমানা প্রাচীরটি কয়েক মাস আগে হেলে পড়েছিল। শুক্রবার দুপুরে দেওয়ালটি ধসে পড়ে। এতে সেখানে থাকা আয়নুল দেয়ালের নিচে চাপা পড়ে ৷ এছাড়া আরো ২ শিশুসহ এক নারী ওই ঘটনায় আহত হন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। এদের মধ্যে আয়নুলের অবস্থা আশঙ্কাজনক ছিল। হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক আয়নুলকে মৃত ঘোষণা করেন।

আহতরা শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

আরও পড়ুন : বাসচাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত

বনানী ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর তরিকুল ইসলাম বলেন, নিহতের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তারা আসছেন। তাদের কাছ থেকে জানার পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা