সারাদেশ

কিশোর গ্যাংয়ের হামলায় ২ শিক্ষার্থী নিহত

জেলা প্রতিনিধি : পটুয়াখালীর বাউফল উপজেলায় কিশোর গ্যাংয়ের হামলায় দুই শিক্ষার্থী নিহত হয়েছে।

আরও পড়ুন : বিমানের কেন্দ্র গড়তে রোডম্যাপ জরুরি

বুধবার (২২ মার্চ) বিকেল ৪টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, ছুটি হওয়ার পর ইন্দ্রকুল বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্র নাফিজ (১৫) ও মারুফ (১৫) বাড়ি ফিরছিল। পথে ৫-৬ জন কিশোর পূর্ব বিরোধের জের ধরে তাদের দুজনকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। বিকেল সাড়ে ৫টার দিকে তাদের উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদের বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সেখানকার চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন : অনিয়ম হলে জাতীয় নির্বাচন বাতিল

বাউফল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল-মামুন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। ঘটনার বিস্তারিত এখনো জানতে পারিনি।

পটুয়াখালীর পুলিশ সুপার মো. সাইদুল ইসলাম বলেন, দুই দিন আগে ইন্দ্রোকুল মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ও ১০ম শ্রেণির শিক্ষার্থীদের মধ্যে পায়ে পা লাগাকে কেন্দ্র করে মারামারি হয়। এর জেরে আজ স্কুল ছুটির পর স্কুল সংলগ্ন সেতুর কাছে ৯ম শ্রেণির ছাত্র রায়হান, নাইম, হাসিবুলসহ বেশ কয়েকজন ওঁত পেতে থাকে। ১০ম শ্রেণির মারুফ, সিয়াম এবং নাফিজ বাড়ি ফেরার পথে তাদের ওপর হামলা করে ছুরিকাঘাত করে। এতে তিনজন গুরুতর আহত হয়। এদের মধ্যে মারুফ এবং নাফিজকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে তাদের মৃত্যু হয়। এ ঘটনার সঙ্গে অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশ অভিযান শুরু করেছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা