সারাদেশ

১০০ পরিবার প্রধানমন্ত্রীর ঘর পেলো উখিয়ায়

ইমরান আল মাহমুদ (উখিয়া) : আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় চতুর্থ পর্যায়ে দেশের আরও ৩৯হাজার ৩৬৫টি গৃহহীন ও ভুমিহীন পরিবারের মাঝে ঘর বিতরণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ৭ জেলার সব উপজেলা সহ দেশের ১৫৯টি উপজেলা গৃহহীন ও ভুমিহীন মুক্ত ঘোষণা করেন তিনি।

আরও পড়ুন: বাসের ধাক্কায় প্রাণ গেল ২ জনের

বুধবার(২২ মার্চ) সকাল ১১টায় আনুষ্ঠানিকভাবে ঘর হস্তান্তর কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ উপলক্ষে উখিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে উখিয়া সরকারি উচ্চ বিদ্যালয় হলরুমে ঘর হস্তান্তর কার্যক্রম অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মো. আবু সুফিয়ান বলেন," মাননীয় প্রধানমন্ত্রী আজকে আপনাদের ঘর দিচ্ছে। সেটা ভাড়া হিসেবে নয়,এককালীন আপনাদের ঘর করে দিচ্ছে। ১৯৭২ সালের ফেব্রুয়ারিতে তৎকালীন নোয়াখালী মহকুমা তে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সর্বপ্রথম এ উদ্যোগ টা নিয়েছিলেন। এরপর মাননীয় প্রধানমন্ত্রী উদ্যোগ নিলেন ভুমিহীন গৃহহীনদের ঘর নির্মাণ করে দেওয়ার। ক খ ও গ তিন ভাগে ভাগ করে ঘর নির্মাণ করে দেওয়ার উদ্যোগ টা নিয়েছিলেন। আপনারা এ ঘরে থাকবেন। নিজেরা নিজেদের ঘরের মতো করে দেখবেন,থাকবেন জীবিকা নির্বাহ করে এখানেই বসবাস করবেন। যে আপনার ঘর তৈরি করে দিয়েছে মাননীয় প্রধানমন্ত্রীর জন্য দোয়া করবেন। এ ঘর কোনোমতেই বিক্রি করা যাবেনা। আপনার ঘর,ভালো মন্দ আপনার।"

অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার ইমরান হোসাইন সজীব, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মুহাম্মদ জাহাঙ্গীর আলম, উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও রাজাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী,উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান কামরুন্নেছা বেবী,উখিয়া প্রেসক্লাব সভাপতি সাঈদ মুহাম্মদ আনোয়ার,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চেয়ারম্যান নুরুল হুদা,ডিজিএম মোহাম্মদ ইব্রাহীম।

এবারে ১০০টি পরিবারের মাঝে ঘর হস্তান্তর করা হয়। তাছাড়া বেসরকারি উন্নয়ন সংস্থার সহযোগিতায় খাবার বিতরণ করা হয়।

আরও পড়ুন: শেখ হাসিনাকে পুনরায় ক্ষমতায় আনতে উন্নয়ন তুলে ধরুন

এসময় উপজেলা সহকারী কমিশনার(ভুমি) সালেহ আহমদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আল মামুন,যুব উন্নয়ন কর্মকর্তা মো. আইয়ুব আলী উপস্থিত ছিলেন।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা