ছবি : সংগৃহিত
সারাদেশ

মাদারীপুরে বাস দুর্ঘটনায় নিহত ১৭

শফিক স্বপন, মাদারীপুর : মাদারীপুর জেলার শিবচরের কুতুবপুরে ঢাকাগামী ইমাদ পরিবহনের একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে ১৭ জন নিহত হয়েছেন। এ ঘটনায় কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন।

আরও পড়ুন : নওগাঁর পোরশায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-পুরস্কার বিতরণ

রোববার (১৯ মার্চ) সকালে উপজেলার কুতুবপুর এলাকায় ঢাকাগামী ইমাদ পরিবহনের একটি বাস পড়ে খাদে এ দুর্ঘটনা ঘটে। অপরদিকে হাসপাতালে নেয়ার পথে আরও ৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

শিবচর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু নাঈম মো. মোফাজ্জেল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন : কেশবপুরে বৃত্তিপ্রাপ্তদের শুভেচ্ছা স্মারক প্রদান

স্থানীয় সূত্রে, রোববার সকালে খুলনা থেকে ছেড়ে আসা ইমাদ পরিবহনের একটি বাস মাদারীপুরের শিবচরের উপজেলার পদ্মাসেতুর আগে এক্সপ্রেসওয়ের কুতুবপুরের সিমানা এলাকায় আসলে বাসটির সামনের একটি চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে রেলিং ভেঙে বাসটি রাস্তার পাশে খাদে পড়ে যায়।

এসময় দুমড়েমুচড়ে যায় বাসটি। সকাল সোয়া আটটা পর্যন্ত দুর্ঘটনাকবলিত বাসের ভেতর থেকে ১৪ জন যাত্রীর মরদেহ উদ্ধার করা হয়। পরে হাসপাতালে নেয়ার পথে আরও দুজনের মৃত্যু হয় বলে জানা যায়।

এ দুর্ঘটনায় অন্তত ১৫ জনকে আহতাবস্থায় উদ্ধার করে আহতদের শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা চলছে। উপজেলা প্রশাসন, হাইওয়ে পুলিশ, ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করে স্থানীয়দের সহযোগিতায় লাশ উদ্ধার করেছে। হাসপাতালে নেয়ার পর আরও ৩ জনের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন : ভোলায় ডা.আফতাব ইউসুফ রাজের ফ্রি মেডিকেল ক্যাম্প

মাদারীপুর পুলিশ সুপার মো: মাসুদ আলম বলেন, এ দুর্ঘটনায় ১৭ জন নিহত হয়েছে। বাসটি খুলনা থেকে ছেড়ে আসে। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা