ছবি : সংগৃহিত
সারাদেশ
জাতির পিতার জন্মবার্ষিকী

ভোলায় ডা.আফতাব ইউসুফ রাজের ফ্রি মেডিকেল ক্যাম্প

ভোলা প্রতিনিধি : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে ভোলার বোরহানউদ্দিনে ডা. আফতাব ইউসুফ রাজের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

আরও পড়ুন : মুন্সীগঞ্জে পৃথক দুর্ঘটনায় নিহত ৪

ক্যাম্পে ৪ জন বিশেষজ্ঞ চিকিৎসকরা প্রায় এক হাজার রোগীকে বিনামূল্যে শিশু,চর্ম ও যৌন,অর্থোপেডিক্স,গাইনী,মেডিসিন সহ বিভিন্ন রোগের পরামর্শ ও চিকিৎসা প্রদান করা হয় রুগীদের ।

শুক্রবার (১৭ মার্চ) সকাল ৯টা থেকে বিকাল পর্যন্ত বোরহানউদ্দিন উপজেলার একটি বে-সরকারি ডায়াগনস্টিক সেন্টারে দিনব্যাপী এই ফ্রি মেডিকেল ক্যাম্পে ১ হাজার এর মতো অসহায় ও অসচ্ছল মানুষকে চিকিৎসাসেবা দেয়া হয়।

আরও পড়ুন : মেঠোপথের তালগাছে মুগ্ধ হচ্ছে পথিক

মেডিকেল ক্যাম্পের আয়োজক ডা. আফতাব ইউসুফ রাজ জানান, বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল দেশের প্রত্যন্ত অঞ্চলের গরীব, অসহায় ও খেটে খাওয়া মানুষের কাছে মান সম্মত চিকিৎসা সেবা পৌছেঁ দেওয়া। তার সেই স্বপ্ন পূরনের জন্য এই ধরনের মেডিক্যাল ক্যাম্পের আয়োজন।

পুরো বছর ধরেই ক্যাম্প চলমান আছে ও ভবিষ্যৎতেও থাকবে। পর্যায় ক্রমে জেলার প্রত্যন্ত অঞ্চলেও এই ক্যাম্পের আয়োজন করা হবে। আর বঙ্গবন্ধুর ১০৩তম জন্মবার্ষিকতে এই ধরনের আয়োজন করতে পেরে আমরা অনন্দিত ও একই সাথে গর্বিত।

আরও পড়ুন : উলিপুরে প্রেসক্লাব’র প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

এই ক্যাম্পের মাধ্যমে অসহায়-গরিব মানুষকে বিনা মূল্যে চিকিৎসাসেবা দেয়া হয়। আমরা চাই শেখ হাসিনার নেতৃত্বে দেশ আরও উন্নতির দিকে এগিয়ে যাবে।

ঢাকা স্কয়ার হাসপাতাল এর সিনিয়র কনসালটেন্ট ও শিশু বিভাগের বিভাীয় প্রধান অধ্যাপক ডা. আফতাব ইউসুফ রাজ পাশাপাশি রুগী দেখেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় এর চর্ম ও যৌন রোগে বিশেষজ্ঞ ডা. মোঃ আমিনুল ইসলাম, ঢাকা কুর্মিটোলা জেনারেল হাসপাতাল এর গাইনী রোগে বিশেষজ্ঞ ডা. হামিদা ফারজানা (ইতি) ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় এর মেডিসিন বিশেষজ্ঞ ডা. মোঃ ইমতিয়াজ ফারুখ প্রমুখ।

আরও পড়ুন : স্মার্ট বাংলাদেশ গড়তে ছাত্রছাত্রীদের স্মার্ট হতে হবে

এছাড়াও বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষে রক্তদান কর্মসূচি ও কেক কাটার আয়োজন করা হয়েছে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাদমানের মারাত্মক চোট, হাসান মাহমুদের দুর্দান্ত জোড়া আঘাত

সিলেট টেস্টের দ্বিতীয় দিনটিতে টাইগার শিবিরের জন্য মিশে আছে স্বস্তি আর গভীর উদ...

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

সাটুরিয়ায় স্মার্ট প্রি-পেমেন্ট মিটার বিষয়ক সচেতনতামূলক সভা

মানিকগঞ্জের সাটুরিয়ায় গ্রাহকদের মাঝে স্মার্ট প্রি-...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা