সংগৃহীত
সারাদেশ

ত্রিশালে ট্রাক-বাস সংঘর্ষ, আহত ১২

জেলা প্রতিনিধি : ময়মনসিংহের ত্রিশালে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় অধ্যাপক-সাংবাদিকসহ ১২ জন আহত হয়েছেন।

আরও পড়ুন : শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসায় মোদি

শনিবার (১৮ মার্চ) সকাল সোয়া ৯টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে উপজেলার বৈলর উইনারপাড় নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন- সাংবাদিক রওশন ঝুনু (২২), অধ্যাপক কাজী নাসির মামুন (৫০), সামি (৫), আ. মতিন (৩৫), পারভীন (৩৪), সোয়াদ (২৩), মো. শরীফ (২৫), রাসেল (২৬), রনি মিয়া (২৫), শাহীন মিয়া (৩০)। এছাড়া অপর দুইজনের পরিচয় জানা যায়নি।

আহতরা ময়মনসিংহ, নেত্রকোনা ও ঢাকার বিভিন্ন এলাকার বাসিন্দা।

আরও পড়ুন : ইমরানের বাড়িতে দরজা ভেঙে ঢুকল পুলিশ

ত্রিশাল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইন উদ্দিন জানান, সকালে ময়মনসিংহ থেকে এনা পরিবহনের যাত্রীবাহী একটি বাস ঢাকার দিকে যাচ্ছিল। ত্রিশালের বৈলর এলাকায় যেতেই বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডার পার হয়ে বিপরীত লেনে চলে আসে। এ সময় ঢাকাগামী এনা পরিবহনের বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষ হয়। এতে বাসের চালকসহ ১২ যাত্রী আহত হন। পরে স্থানীয়রা ও ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

আরও পড়ুন : ভারত-বাংলাদেশ মৈত্রী পাইপলাইন উদ্বোধন

ওসি বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে ট্রাকটি জব্দ করা হলেও চালক-হেলপার পালিয়ে যায়। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা