সারাদেশ

ঠাকুরগাঁওয়ে কৃষক সমাবেশ অনুষ্ঠিত 

ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁও জেলা কৃসক লীগের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ কৃষক লীগ ঠাকুরগাঁও জেলা শাখার উদ্যোগে ও সদর উপজেলা কৃষকলীগের সহযোগিতায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন: বীর মুক্তিযোদ্বাদের সংবর্ধনা

বুধবার (১৫ মার্চ) বিকেলে বিডি হল প্রাঙ্গণে এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও ঠাকুরগাঁও ১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন এমপি। গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান মুহা. সাদেক কুরাইশী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দীপক কুমার রায়‌।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি অরুণাংশু দত্ত টিটো, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোশারুল ইসলাম সরকার।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষক লীগের সহ-সভাপতি আব্দুল লতিফ তারিন, বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষক লীগের কার্যনির্বাহী সদস্য আরমানুল হক পার্থ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেছেন জেলা কৃষক লীগের সভাপতি পবারুল ইসলাম ও সঞ্চালনায় ছিলেন জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক ফরহাদ আহমেদ চৌধুরী রিংকু।

আরও পড়ুন: ট্রাকচাপায় মাদরাসা শিক্ষকের মৃত্যু

এ ছাড়াও জেলা ও উপজেলার আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ সহ সকল সহযোগী অঙ্গ সংগঠন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা