সারাদেশ

বীর মুক্তিযোদ্বাদের সংবর্ধনা 

আবু রাসেল সুমন (খাগড়াছড়ি) : রক্তক্ষয়ী মহান স্বাধীনতা যুদ্ধে নিজের জীবন বাজী রেখে স্বাধীন স্বার্বভৌমত্ব একটি রাষ্ট্র উপহার দেবার অবদানের স্বীকৃতি স্বরুপ জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।

আরও পড়ুন: ট্রাকচাপায় মাদরাসা শিক্ষকের মৃত্যু

বুধবার (১৫ মার্চ) খাগড়াছড়ির ২৪ আর্টিলারি ব্রিগেড গুইমারা রিজিয়নের উদ্যােগে কলেজিয়েট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত সংবর্ধনা দেয়া হয়। এতে প্রধান অতিথি ছিলেন গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. কামাল মামুন।

শান্তি-সম্প্রীতি ও উন্নয়নের ধারা অব্যহত রাখতে দুর্গম পাহাড়ের বিভিন্ন স্কুল,কলেজ, মাদ্রসার শিক্ষার্থীদের মাঝে সহায়তা, স্থানীয় সকল সম্প্রদায়ের মানবিক সহায়তা প্রদান সহ বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।

পাশাপাশি অনুষ্ঠানে ২ হাজার পরিবারের মাঝে বিনামূল্যে বীজ প্রদান ও ফলজ গাছের চারা বিতরণ, ৮টি কলেজের ১৬৫ জন ছাত্র-ছাত্রীদের মাঝে বই বিতরণ, বিশুদ্ধ পানির সংকট নিরসনে ১৫০ পরিবারে মাঝে পানির ফিল্টার প্রদান, ২০ পরিবারের মাঝে সোলার প্যানেল, ২০ পরিবারের মাঝে সেলাই মেশিন, ২০ পরিবারের মাঝে ২০ বান ঢেউটিন, পঙ্গু ব্যক্তিকে হুইল চেয়ার এবং ১৯ ব্যক্তিকে উন্নত চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান করেন। এছাড়াও ১২০০ অসুস্থ ব্যক্তিকে গাইনি, ডেন্টাল ও মেডিসিন সংক্রান্ত চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।

আরও পড়ুন: সড়কে প্রাণ গেল সাংবাদিকের

এসময় উপস্থিত ছিলেন লক্ষ্মীছড়ি জোনের জোন অধিনায়ক লে. কর্নেল এ.এইচ.এম জুবায়ের, সিন্দুকছড়ি জোন অধিনায়ক লে. কর্নেল সৈয়দ পারভেজ মোস্তফা, মাটিরাঙ্গা জোন অধিনায়ক মো. কামরুল হাসান প্রমুখ।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা