সারাদেশ

নোয়াখালীতে গাড়ি চাপায় যুবকের মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর চাটখিলে গাড়ি চাপায় এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত মো.আবুল হাসেম (৩২) লক্ষীপুরের রামগঞ্জ উপজেলরে দেবনগর গ্রামের লেদা মিয়া মেম্বার বাড়ির মো.সিরাজের ছেলে।

আরও পড়ুন: সাজেকে সড়ক দুর্ঘটনায় হতাহত ১৪

মঙ্গলবার (১৪ মার্চ) ভোর রাতের দিকে উপজেলার চাটখিল-রামগঞ্জ সড়কের পূর্ব পরকোট আগুনী বাড়ির পোল ঘেরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত যুবক দীর্ঘদিন থেকে মাসনিক ভারসাম্যহীন ছিলেন। আজ ভোর রাতের দিকে চাটখিল-রামগঞ্জ সড়কের পূর্ব পরকোট আগুনী বাড়ির পোলের ঘোরা এলাকায় অজ্ঞাত একটি গাড়ি চাপা দিয়ে পালিয়ে যায়। এতে তার পুরো শরীর ছিন্নবিচ্ছিন্ন হয়ে যায়।

আরও পড়ুন: কয়েলের আগুনে পুড়ে স্কুলছাত্রের মৃত্যু

চাটখিল থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) মো.মিদন মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিক মরদেহ উদ্ধার করে। তবে গাড়ি এবং চালককে আটক করা সম্ভব হয়নি।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা