সারাদেশ

নন এমপিও শিক্ষকদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা

ইমরান আল মাহমুদ (প্রতিনিধি) : এ বছর থেকে শুরু হয়েছে নতুন কারিকুলামে পাঠদান। নতুন কারিকুলামের আওতায় উখিয়ায় মাধ্যমিক পর্যায়ের বিষয়ভিত্তিক শিক্ষকদের শিক্ষাক্রম বিস্তরণে নন এমপিও ভুক্তদের নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে।

আরও পড়ুন: কাতারের সাথে সম্পর্ক ঢেলে সাজানোর আহ্বান

সোমবার (১৩ মার্চ) সকালে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে উখিয়া বহুমুখী সরকারি উচ্চ বিদ্যালয়ে উপজেলার প্রায় ৩০টি উচ্চ বিদ্যালয় ও মাদ্রাসার প্রায় ১৫০ জন শিক্ষক ৯টি বিষয়ের উপর প্রশিক্ষণে অংশগ্রহন করছেন। দিনব্যাপী এ প্রশিক্ষণে প্রধান আলোচক ছিলেন জেলা শিক্ষা অফিসার মো. নাছির উদ্দিন। কর্মশালায় নানা বিষয়ের উপর আলোচনা করা হয়।

জানা যায়, শিক্ষার্থীদের পাঠদান আনন্দদায়ক ও চাপ কমাতে পাঠ্যবইয়ের কারিকুলামে বড় ধরনের পরিবর্তন আনা হচ্ছে। ২০২৩ সালে প্রথম ও দ্বিতীয় শ্রেণি এবং ষষ্ঠ ও সপ্তম শ্রেণির শিক্ষার্থীদের মাধ্যমে বাস্তবায়ন শুরু হবে এ শিক্ষাক্রম। এরপর ২০২৪ সালে তৃতীয় ও চতুর্থ শ্রেণি এবং অষ্টম ও নবম শ্রেণি এই শিক্ষাক্রমের আওতায় আসবে। ২০২৫ সালে যুক্ত হবে পঞ্চম ও দশম শ্রেণি। ২০২৬ সালে একাদশ ও ২০২৭ সালে দ্বাদশ শ্রেণি যুক্ত হবে।

আরও পড়ুন: স্বামীকে ফাঁসাতে ছেলেকে হত্যা

জেলা শিক্ষা অফিসার বলেন,"নতুন শিক্ষাক্রমে বই ও পরীক্ষা পদ্ধতি বদলে যাবে। শিখন কৌশলেও আসবে নানা পরিবর্তন। এখন যেভাবে মুখস্থ বিদ্যা চলছে, নতুন শিক্ষাক্রমে সেটি একেবারেই অনুপস্থিত থাকবে। অভিজ্ঞতাভিত্তিক শিক্ষাকে গুরুত্ব দিয়ে প্রণয়ন করা হয়েছে শিক্ষাক্রম।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা