ছবি: সংগৃহীত
সারাদেশ

কয়েলের আগুনে পুড়ে স্কুলছাত্রের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি : মাগুরা জেলার শ্রীপুরে গয়েশপুর ইউনিয়নের জোকা গ্রামে গোয়াল ঘরে মশার কয়েল থেকে অগ্নিকান্ডের ঘটনায় এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন : তিতাস ‘না’, জমা গ্যাসেই বিস্ফোরণ

সোমবার (১৩ মার্চ) রাতে জোকা গ্রামের পশ্চিম পাড়ায় এ দুর্ঘটনাটি ঘটে।

শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) বিসারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

আরও পড়ুন : কোনো চাপ নেই, নির্বাচন সুষ্ঠু হবে

নিহত মিরাজ হোসেন (১৪) ঐ গ্রামের ফয়জুর রহমানের ছেলে। চর গোয়ালপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র ছিলো সে।

স্থানীয়রা জানান, রাত ৯ টার দিকে গোয়ালে মশার কয়েল থেকে আগুন চারিদিক ছড়িয়ে পড়ে। এ সময় গোয়ালের গরু-ছাগল উদ্ধার করতে গিয়ে আগুনে পুড়ে ঘটনাস্থলেই মিরাজের মৃত্যু হয়। এ ঘটনায় গোয়ালে থাকা ১টি গরু ও ৪টি ছাগলও মারা যায়।

আরও পড়ুন : বিশ্বব্যাপী শেয়ারবাজারে দরপতন

মাগুরা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক সাজ্জাদ আলী জানান, শ্রীপুরে অগ্নিকাণ্ডের ঘটনায় মাগুরা ও শ্রীপুর দুইটি দমকলবাহিনী ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। এ অগ্নিকাণ্ডে এক কিশোরের মৃত্যু হয়েছে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা