ছবি : সংগৃহিত
সারাদেশ

ধর্ষণের আলামত নষ্টে চেষ্টার অভিযোগ

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সুবর্ণচরে এক গৃহবধুকে ধর্ষণের অভিযোগ আটক যুবককে ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছে ওসির বিরুদ্ধে। একই সাথে ভিকটিমকে তিন দিন থানায় আটকে রেখে ধর্ষণের আলামত নষ্টের চেষ্টা করেছেন ওসি।

আরও পড়ুন : স্থানীয়রা মামলা আতঙ্কে ঘরছাড়া

বৃহস্পতিবার (৯ মার্চ) দুপুরে নোয়াখালী প্রেসক্লাবে সাংবাদিকদের কাছে এমন অভিযোগ করেন ভুক্তভোগী গৃহবধূ।

তিনি বলেন, ধর্ষণের শিকার হয়ে চরজব্বর থানায় মামলা করতে গেলে পুলিশ তিন দিন আমাকে আটক করে রাখে। আমার মেডিকেলও করেনি। মামলাও নেয়নি। উল্টো আমাকে ধমক দিয়ে মুচলেখা নিয়েছে। আমি এর বিচার চাই। আমি কি অপরাধ করেছি। এর আগে,গত সোমবার ৬ মার্চ উপজেলার ভূঁইয়ার হাট এলাকায় এ ঘটনা ঘটে।

আরও পড়ুন : কুমিল্লায় কলেজ পোড়ালো দুর্বৃত্তরা

ভুক্তভোগী গৃহবধূ জানায়, স্বামী ও সন্তানদেরকে নিয়ে লক্ষ্মীপুর জেলা শহরের পৌরসভা জজকোর্ট সংলগ্ন ঝুমুর সিনেমা হলের পাশে তিনি বসবাস করেন। ভিকটিমের নিজ বাড়ি সুর্বণচর উপজেলার ভূঁইয়ার হাটের পূর্ব পাশে। গত শনিবার তার দাদী মৃত্যুবরণ করেন।

দাদীর কুলখানি অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য লক্ষ্মীপুর থেকে সুবর্ণচরের ভূঁইয়ার হাটে আসেন। পরে পায়ে হেঁটে বাড়ি যাওয়ার পথে সোমবার রাত ৯ টায় কয়েকজন যুবক সিএনজি নিয়ে তার গতি রোধ করে এবং তাকে জোরপূর্বক সিএনজিতে উঠিয়ে ভূঁইয়ার হাটের পশ্চিমে একটি ফাঁকা বিল্ডিংয়ে আটকে রাখে জোরপূর্বক ধর্ষণ করে।

আরও পড়ুন : শেখ রাসেল বীচ ফুটবল টুর্নামেন্ট শুরু

বর্তমানে আমি নিরাপত্তাহীনতায় ভুগছি। একটি মহল ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন বলেও অভিযোগ করেন তিনি।

এ বিষয়ে জানতে চাইলে চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেব প্রিয় দাশ বলেন, অভিযোগ পেয়ে ঘটনাটি তদন্ত করে দেখেছি। তার অভিযোগ সত্য নয়। পূর্ব বিরোধের জের ধরে ওই নারী এমন অভিযোগ করেছে বলে স্বীকার করেছে। গৃহবধূর অভিযোগ পুরোপুরি মিথ্যা।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা