সারাদেশ

শেখ রাসেল বীচ ফুটবল টুর্নামেন্ট শুরু

এম.এ আজিজ রাসেল, কক্সবাজার : পর্যটন নগরী কক্সবাজারে ক্রীড়া পরিদপ্তরের আয়োজনে শুরু হয়েছে জাতীয় পর্যায়ে শেখ রাসেল বীচ ফুটবল (বালক-বালিকা অনুর্ধ্ব-১৫) টুর্নামেন্ট।

আরও পড়ুন: গণতন্ত্র সূচকে এগিয়েছে দেশ

শুক্রবার (১০ মার্চ) সৈকতের ডিভাইন পয়েন্টে বেলুন উড়িয়ে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব ড. মহিউদ্দীন আহমেদ।

উদ্বোধনকালে তিনি বলেন, "বীচ ফুটবলে ব্রাজিলসহ বিভিন্ন দেশ এগিয়ে গেছে। বাংলাদেশও এখন বীচ কেন্দ্রীক নানা আয়োজন করা হচ্ছে। কক্সবাজারের পর্যটন শিল্প বিকাশে এই টুর্নামেন্ট অগ্রণী ভূমিকা পালন করবে। এছাড়া ভবিষ্যতে এখানে আন্তর্জাতিক টুর্নামেন্ট করারও পরিকল্পনা রয়েছে।"

আরও পড়ুন: তিউনিশিয়ায় নৌকাডুবিতে নিহত ১৪

অতিরিক্ত জেলা প্রশাসক মো. নাসিম আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ক্রীড়া পরিদপ্তরের পরিচালক মোহাম্মদ নূরুল আলম সিদ্দিকী ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এডভোকেট জসিম উদ্দিন।

এসময় উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নজরুল ইসলাম, উপ সচিব মোহাম্মদ ফজলে এলাহী, উপ পরিচালক এসআইএম ফেরদৌস আলম, সহকারী পরিচালক মোহাম্মদ আলিমুজ্জামান ও জেলা ক্রীড়া অফিসার মাঈন উদ্দিন মিলকী।

আরও পড়ুন: সম্পর্ক শক্তিশালী করতে ঢাকায় ব্রিটিশ প্রতিমন্ত্রী

দেশের ৮ টি বিভাগের অনূর্ধ্ব ১৫ বালক এবং বালিকাদের ৯৬ জন খেলোয়াড় অংশ নেয় এই প্রতিযোগিতায়। উদ্বোধনী খেলায় বালকদের ম্যাচে ময়মনসিংহ বিভাগকে ৩-২ গোলে হারিয়েছে রাজশাহী বিভাগ। বালিকাদের ম্যাচে ময়মনসিংহ বিভগকে ১-০ গোলে হারিয়েছে সিলেট বিভাগ। শনিবার সকালে কোয়ার্টার ফাইনাল এবং বিকেলে সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। ১২ মার্চ বিকালে অনুষ্ঠিত হবে ফাইনাল ম্যাচ।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা