সারাদেশ

গরুর ধাক্কায় বিকল ট্রেনের ইঞ্জিন

সান নিউজ ডেস্ক: লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় গরুর সঙ্গে ধাক্কা লেগে ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে পড়েছে।

আরও পড়ুন: গণতন্ত্র সূচকে এগিয়েছে দেশ

শুক্রবার (১০ মার্চ) বিকেল ৩টায় উপজেলার তুষভাণ্ডার এলাকায় এ ঘটনা ঘটে।

কাকিনা রেলস্টেশনের মাস্টার আসির জানান, লালমনিরহাট থেকে ছেড়ে আসা ২৯০৩ নম্বর লোকাল ট্রেনটি কাকিনা রেলস্টেশন আসার পর তুষভাণ্ডার রেলস্টেশনের দিকে যাওয়ার পথে গরুর সঙ্গে ধাক্কা লাগে। এতে ট্রেনের এয়ার পাইপ ফেটে যায়। এ সময় ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে পড়ে। এতে চরম দুর্ভোগে পড়েছেন শত শত ট্রেনযাত্রী।

আরও পড়ুন: তিউনিশিয়ায় নৌকাডুবিতে নিহত ১৪

তিনি বলেন, দুই ঘণ্টা ধরে ট্রেনটি ওই স্থানে দাঁড়িয়ে আছে। নতুন ইঞ্জিনের জন্য লালমনিরহাটে যোগাযোগ করা হয়েছে। খুব দ্রুত ট্রেনটি বুড়িমারীর দিকে ছেড়ে যাবে।

ট্রেনযাত্রী ফরহাদ হোসেন জানান, লালমনিরহাট থেকে আসার পথে তুষভাণ্ডার এলাকায় একটি গরু রেললাইন পার হতে গেলে ট্রেনের সঙ্গে ধাক্কা লাগে। এতে গরুটি পড়ে যায়। পরে ট্রেনটি কিছুদূর আসার পর ইঞ্জিন বন্ধ হয়ে যায়। লালমনিরহাট থেকে আরেকটি ইঞ্জিন আসার অপেক্ষা করছি।

আরও পড়ুন: লাগামহীন দ্রব্যমূল্যে দিশেহারা জনগণ

ট্রেনচালক মো. আরিফুল হক রিংকু বলেন, কাকিনা রেলস্টেশন ছাড়ার পর দুটি গরু রেললাইন পার হতে গেলে ট্রেনের ধাক্কায় ছিটকে পড়ে গরু দুটি। এতে ইঞ্জিনের এয়ার পাইপ ফেটে যায়। বিকল হয়ে পড়ে ইঞ্জিন। আরেকটি ইঞ্জিনের জন্য লালমনিরহাট রেল কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা