সারাদেশ

বনভূমি দখলের পাঁয়তারায় আসপাডা পরিচালক

সাজ্জাদুল আলম খান, ভালুকা (ময়মনসিংহ): ময়মনসিংহের ভালুকায় রাতের আঁধারে সংরক্ষিত বনাঞ্চলের গাছপালা কেটে বনভূমি দখলের পাঁয়তারা করছে আসপাডা পরিবেশ উন্নয়ন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক আব্দুর রশিদ।

আরও পড়ুন: পাহাড় ও টিলা কাটা বন্ধ করতে হবে

জানা গেছে, ভালুকা রেঞ্জের হবিরবাড়ি মৌজায় গেজেট ভুক্ত ৪৩৮ নম্বর দাগে চেচুয়ার মোড় এলাকায় রাধুর ভিটা নামক স্থনে সজল ও মফিজের ভিটা থেকে রাতের অন্ধকারে কয়েক’শত গজারী ও অর্ধ শতাধিক আকাশমনি গাছ কেটে নিশ্চিহ্ন করতে কৌশলে আগুন ধরিয়ে দেন। সরেজমিন গিয়ে দেখা গেছে একাধিক ভিটা থেকে গজারী ও আকাশমনি গাছ কেটে সেখানে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে।

বন বিভাগ সুত্রে জানা গেছে, স্থানীয় প্রভাবশালী ও আশপাডা পরিবেশ উন্নয়ন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক আব্দুর রশিদ তার লোকজন দিয়ে গাছ গুলো কেটে নিয়ে আগুণ লাগিয়ে দিয়েছে। তবে স্থানীয় অনেকেই নাম বলেন, মুলত বন বিভাগের কর্মকর্তাদের ম্যানেজ করেই গাছ কেটে বন ভুমি দখল করছে, প্রায় সময় দেখা যায় বন বিভাগ রহস্য জনক ভূমিকা পালন করে।

এ ব্যাপারে আশপাডা পরিবেশ উন্নয়ন ফান্ডেশনের নির্বাহী পরিচালকের ব্যক্তিগত মোবাইল নম্বরে একাধিকবার চেষ্টা করলেও ফোনটি রিসিভ না করায় তার বক্তব্য দেয়া সম্ভব হয়নি।

ভালুকা রেঞ্জ কর্মকর্তা (অতিরিক্ত) রইছ উদ্দিন বলেন, স্থানীয় প্রভাবশালী ও আসপাড়া পরিবেশ উন্নয়ন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক আব্দুর রশিদ তার লোকজন দিয়ে সুকৌশলে গাছ কেটে আগুন দিয়ে পুড়িয়ে নিশ্চিহ্ন করে বন ভুমি দখলের পায়তারা করছে, ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থল থেকে গাছগুলো উদ্ধার করি, এ ঘটনায় আব্দুর রশিদে বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা