সারাদেশ

চেয়ারম্যানের অফিস ভাঙচুরের অভিযোগ

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালী সদর উপজেলার কালাদরাপ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাহাদাৎ উল্যাহ সেলিমের ব্যক্তিগত অফিস ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এসময় সন্ত্রাসীদের হামলায় ৭ জন আহত হয়েছেন।

আরও পড়ুন: গণতন্ত্র সূচকে এগিয়েছে দেশ

বৃহস্পতিবার (৯ মার্চ) রাত ৮টার দিকে উপজেলার কালাদরাপ ইউনিয়নের পশ্চিম শুল্লুকিয়া গ্রামে ইউপি চেয়ারম্যান শাহাদাৎ উল্যাহ সেলিমের বাড়ির সামনে এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা বলেন, সামাজিক একটি বিষয় নিয়ে স্থানীয় বাসিন্দা কবির ও হামজার মধ্যে বাকবিতণ্ডা হয়। ওই ঘটনাকে ইস্যু করে ইমতিয়াজ, হামজা, মামুন ও হেঞ্জুসহ একদল লোক চেয়ারম্যানের রড-সিমেন্ট দোকানে অতর্কিত হামলা চালায়। এসময় চেয়ারম্যানের বাবা এনায়েত উল্যাহ চিৎকার করলে তারা দক্ষিণ দিকে চলে যায়। পরে দক্ষিণ দিক থেকে আরো লোকজন একত্রিত হয়ে কয়েকটি ককটেল ফাটিয়ে দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে চেয়ারম্যানের অফিস ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে ভাংচুর চালানো হয়। পরে তারা পাশের দোকানগুলোতেও হামলা ও ভাংচুর করে। এসময় তাদের হামলায় কয়েকজন আহত হয়।

স্থানীয় ব্যবসায়ী মো.রাজু ও রড সিমেন্ট দোকানের ম্যানেজার নোমান বলেন, চেয়ারম্যানের সঙ্গে কোন ইস্যু ছাড়াই অন্য একটি বিষয়কে কেন্দ্র করে ইমতিয়াজের নেতৃত্বে পরিকল্পিতভাবে অস্ত্র-সস্ত্র নিয়ে হামলা-ভাঙচুর ও লুটপাট চালানো হয়।

আরও পড়ুন: তিউনিশিয়ায় নৌকাডুবিতে নিহত ১৪

ইউপি চেয়ারম্যান শাহাদাৎ উল্যাহ সেলিমের বাবা এনায়েত উল্যা বলেন, রাত ৮টার দিকে আমি দোকানে সারাদিনে বিক্রির হিসাব করতেছিলাম৷ এসময় হঠাৎ কয়েকটি ককটেলের শব্দ হয়। মুহূর্তের মধ্যে ইমতিয়াজ নামের একজন সন্ত্রাসীর নেতৃত্বে স্থানীয় হামজা, মামুন ও হেঞ্জুসহ একদল স্বীকৃত সন্ত্রাসী আমার দোকানে এসে দোকানের সার্টারে এলোপাতাড়ি কুপিয়ে ক্যাস বাক্সে থাকা নগদ ৩ লক্ষাধিক টাকা ও মালামাল লুট করে নেয়। এসময় তারা আমার ছেলের অফিস ও পাশের দোকানপাট, কয়েকটি মোটরসাইকেলে ভাঙচুর করে। সন্ত্রাসীদের হাত থেকে জাতির পিতার ছবিও রক্ষা পায়নি। তারা বঙ্গবন্ধুর ছবি ভাংচুর করে ফ্লোরে ফেলে দেয়। এতে বাঁধা দিতে গেলে অস্ত্রধারীদের হামলায় ইসমাইল, করিম, রশিদ ও সুলতানসহ ৭জন আহত হয়েছে। পরে স্থানীয় লোকজন এসে আহতের মধ্যে গুরুত্বর আহত ৪জনকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

কালাদরাপ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাহাদাৎ উল্যাহ সেলিম বলেন, আমি ঘটনার সময় এলাকায় ছিলাম না। আমার অনুপস্থিতিতে সম্পূর্ণ পরিকল্পিতভাবে সাবেক চেয়ারম্যানের নির্দেশে সদর পশ্চিমাঞ্চলের অস্ত্রধারী সন্ত্রাসীদের একত্রিত করে আমার অফিস ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও লুটপাট চালানো হয়। আমি প্রশাসনের কাছে এই নেক্কারজনক ঘটনার দৃষ্টান্তমূলক বিচার দাবি করছি।

আরও পড়ুন: লাগামহীন দ্রব্যমূল্যে দিশেহারা জনগণ

কালাদরাপ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান তাঁর বিরুদ্ধে অভিযোগ নাকচ করে দিয়ে বলেন, আমি শারীরিকভাবে অসুস্থ থাকায় ডাক্তারের কাছে গিয়েলাম। লোক মারফত শুনতে পেয়েছি বর্তমান চেয়ারম্যানের বাবা তাদের সমাজের মসজিদের ইমাম সাহেবকে মসজিদ থেকে বিদায় করে দিয়েছেন। ওই ঘটনায় সমাজের মানুষ দুইভাগে বিভক্ত হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ বিষয়ে আমি কোনভাবেই জড়িত নয়।

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা