ছবি: সংগৃহীত
সারাদেশ

কুমিল্লায় কলেজ পোড়ালো দুর্বৃত্তরা

নিজস্ব প্রতিনিধি: কুমিল্লায় রাতের আঁধারে পীরযাত্রাপুর জোবেদা খাতুন কলেজ পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (৯ মার্চ) দিবাগত রাত ১২টা ৪০ মিনিটের দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

শুক্রবার (১০ মার্চ) দুপুরে এ তথ্য জানান পীরযাত্রাপুর জোবেদা খাতুন কলেজের অধ্যক্ষ মিজানুর রহমান ভূইয়া।

আরও পড়ুন: অবহেলার অভিযোগে পুলিশের মামলা

তিনি বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু ততক্ষণে কলেজের শ্রেণিকক্ষ, অফিসকক্ষ, গ্রন্থাগার, বিজ্ঞান কক্ষ, কম্পিউটার কক্ষসহ ১০টি কক্ষের বেঞ্চ, টেবিল, চেয়ার, বোর্ড, শ্রেণিকক্ষে টানানো জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি এবং প্রয়োজনীয় কাগজপত্র পুড়ে ছাই হয়ে যায়।

অধ্যক্ষ আরও জানান, কলেজের সঙ্গে কারো কোনো শত্রুতা ছিল না।কলেজটি এমপিওভুক্ত হওয়ার কথা ছিল। আমরা আবেদন করেছিলাম, পরে আবেদন খারিজ করে দিলে আমরা আপিল করেছি। গত বছর আপিলের শুনানি হয়েছে। বর্তমানে কলেজটি এমপিওভুক্ত হওয়ার অনেকটা কাছাকাছি ছিল। গত তিন বছর ধরে একটানা শতভাগ পাসের হারের শিক্ষাপ্রতিষ্ঠানটিতে কে বা কারা আগুন লাগিয়ে দিয়েছে।

আরও পড়ুন: গরুর ধাক্কায় বিকল ট্রেনের ইঞ্জিন

বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাহিদা আক্তার বলেন, ফায়ার সার্ভিস এবং থানা পুলিশ বিষয়টি তদন্ত করছে। আমি এ বিষয়টি নিয়ে জেলা প্রশাসক মহোদয়ের সঙ্গে কথা বলেছি। তিনি কলেজ কর্তৃপক্ষের পাশে থাকার জন্য সকল সহযোগিতা করতে বলেছেন।

সান নিউজ/আর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা