সারাদেশ

অধিক মূল্যে কীটনাশক বিক্রি করায় জরিমানা

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জ পৌরসভায় অধিক মূল্যে ফসলি বীজ ও কীটনাশক এবং মেয়াদোত্তীর্ণ সার বিক্রি করার দায়ে লিয়াকত ট্রেডার্সকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আরও পড়ুন: এলডিসি নবায়নে বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান

গতকাল (৫ মার্চ) শনিবার দুপুর ১২টার দিকে ঐ প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক মো.আব্দুস সালাম।

অভিযান কালে দেখা গেছে, লিয়াকত ট্রেডার্স নামক ব্যবসায়ী প্রতিষ্ঠানে অধিক মূল্যে ফসলী বীজ ও কীটনাশক এবং মেয়াদোত্তীর্ণ সার বিক্রি করেন। এতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন মোতাবেক প্রতিষ্ঠানটিকে ২০ হাজার টাকা জরিমানা করেন।

এছাড়াও জেলা শহরের উপকন্ঠ মুক্তারপুর এলাকায় পাইকারী ফলের আড়ৎ গুলোতে তরমুজ ও অন্যান্য মৌসুমী ফল বিক্রিতে মূল্য তালিকা প্রদর্শন না করে ক্রয়-বিক্রয় করায় এবং বিক্রয়ের রশিদ প্রদান না করায়। ওই ফলের আড়ৎদারকে সঠিক নিয়মে ফল বিক্রি করার জন্য নির্দেশ দেন ভোক্তা অধিকার।

অভিযানে সহযোগিতা করেন সদর উপজেলার স্যানিটারী ইন্সপেক্টর মো. জামাল উদ্দিন মোল্লা। এতে সহযোগিতা করে সদর থানা পুলিশের একটি টিম।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা