সারাদেশ

ট্রলি ও নসিমনের সংঘর্ষে  শ্রমিক নিহত

শফিক স্বপন, মাদারীপুর (প্রতিনিধি) : মাদারীপুরের শিবচরে ইট বোঝাই অবৈধ ট্রলি ও নসিমনের সংঘর্ষে নসিমন আরোহী নির্মাণ শ্রমিক শরীফ হোসেন(২৫) নিহত হয়েছে। এ ঘটনায় আরো ৫ নির্মাণ শ্রমিক গুরুতর আহত হয়েছে। আহতদের উদ্ধার করে ফরিদপুর ও ঢাকা মেডিকেলে প্রেরণ করা হয়েছে। নিহত শরীফ হোসেন চাপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ফজলুল হকের ছেলে।

আরও পড়ুন : নিজ কক্ষ থেকে যুবকের মরদেহ উদ্ধার

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের ন্যায় রবিবার (০৫ মার্চ) সকালে নির্মান শ্রমিক নিহত শরীফ হোসেন ও তার সহকর্মীরা শিবচর থেকে নছিমনযোগে চরশ্যামাইল যাচ্ছিল। নসিমনটি শিবরায়েরকান্দি এলাকা পাড় হওয়ার পর বিপরীত থেকে আসা ইট বোঝাই একটি অবৈধ ট্রলির সাথে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই শ্রমিক শরীফ হোসেন নিহত হয়। গুরুতর আহত অবস্থায় অপর ৫ জনকে শিবচর হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক দ্রুত তাদের ফরিদপুর ও ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

শিবচর থানা অফিসার ইনচার্জ মোঃ আনোয়ার হোসেন বলেন, দূর্ঘটনা কবলিত নছিমন ও ইটবোঝাই ট্রলিটি পুলিশের হেফাজতে রাখা হয়েছে। এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা