সারাদেশ

উলিপুরে ২৭তম বই মেলার উদ্বোধন

কামরুজ্জামান স্বাধীন, কুড়িগ্রাম (প্রতিনিধি) : "তোমাদের রক্তসিক্ত মাটিতে প্রতিনিয়তই জন্মে নতুনের অংকুর" এই স্লোগানকে ধারন করে কুড়িগ্রামের উলিপুরে ২৭তম বইমেলার উদ্বোধন হয়েছে।

আরও পড়ুন : ভালুকায় ঋতুরাজ বসন্তে মুগ্ধতা ছড়াচ্ছে শিমুল-পলাশ

রবিবার (৫ মার্চ) ফ্রেন্ডস ফেয়ারের আয়োজনে সকাল ১১টায় বিজয় মঞ্চ প্রাঙ্গণে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে ৭দিনব্যাপী এ মেলার উদ্বোধন করা হয়।

ফ্রেন্ডস ফেয়ারের স্থায়ী কমিটির সক্রিয় সদস্য জুলফিকার আলীর সঞ্চালনায় সভাপতিত্ব করেন, বিশিষ্ট নাট্যকার, লেখক, সাহিত্যিক ও ফ্রেন্ডস ফেয়ারের প্রতিষ্ঠাতা সদস্য জাহিদুল ইসলাম জাহিদ। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, প্রখ্যাত কথা সাহিত্যিক বাংলা একাডেমির সভাপতি সেলিনা হোসেন।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ২৭কুড়িগ্রাম-৩, আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক এমএ মতিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উলিপুর পৌরসভার মেয়র আলহাজ্ব মামুন সরকার মিঠু, কুড়িগ্রাম জেলার বি.এম.এ সাধারণ সম্পাদক ডাঃ লোকমান হাকিম, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান বাবু।

আরও পড়ুন : বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

প্রিয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রাক্তন জেনারেল ম্যানেজার বাংলাদেশ বিমান ও বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন খাঁন, ঢাকায় অবস্থিত কুড়িগ্রাম সমিতি সাবেক মহাসচিব সাইদুল আবেদিন ডলার। উদ্বোধক, প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ তাদের বক্তব্য উলিপুর ফ্রেন্ডস ফেয়ারের সকল আয়োজকদের ধন্যবাদসহ এই বই মেলার উত্তরোত্তর কামনা করেন এবং সবাইকে বই পড়ার আহ্বান জানান। অন্যান্যদের মধ্যে উপস্থিত থেকে শুভেচ্ছা বক্তব্য রাখেন, উলিপুর বণিক সমিতির সভাপতি সৌমেন্দ্র প্রসাদ পান্ডে গবা, ইতিহাস বিষয়ক গবেষক ও লেখক আবু হেনা মুস্তোফা, বিশিষ্ট ব্যবসায়ী তপন সেন গুপ্ত। এ সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

বাধ্য হয়েই তেলের দাম বাড়ানো হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক সংকটের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা