ছবি: সংগৃহীত
সারাদেশ

শাল-গজারি বনে আগুন

জেলা প্রতিনিধি : গাজীপুরের শ্রীপুর উপজেলার শিমলাপাড়া এলাকার শাল-গজারি বনে প্রতিনিয়ত অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে। শীতের শেষে রহস্যময় এই আগুন দেখা যায় বনের বিভিন্ন স্থানে। তবে স্থানীয় বনকর্মীরা এ বিষয়ে নির্বিকার রয়েছেন।

আরও পড়ুন : নিউইয়র্কে অগ্নিকাণ্ডে শিশুসহ নিহত ৫

গত ২৩ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বিকেল থেকে আগুন শুক্রবার সারাদিন ধরে জ্বললেও বন বিভাগের কোনো কর্মকর্তাদের সেখানে পাওয়া যায়নি।

এ বিষয়ে আগুন নেভানোর মতো পর্যাপ্ত জনবল নেই বলে দায় এড়িয়ে যান স্থানীয় এক বিট কর্মকর্তা।

আরও পড়ুন : পোড়ানো খাবারে ক্যান্সারের ঝুঁকি!

এদিকে গাজীপুরের ইকবাল সিদ্দিকী স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ইকবাল সিদ্দিকী জানান, শালবনে আগুন দেওয়ার প্রধান কারণ হচ্ছে বনভূমি দখল করা। প্রতিবছর শীতের শেষে রহস্যময় আগুনে শাল-গজারি গাছসহ বিভিন্ন প্রজাতির চারা ও বনের নানা ধরনের প্রাণীর ক্ষতি হয়। আগুনের কারণে নতুন করে শালগাছ জন্মাতে পারে না।

বন বিভাগ থেকে পাওয়া তথ্য অনুযায়ী, শিল্পায়ন, বন উপড়ে বনভূমি দখল করে বসতবাড়ি নির্মাণের কারণে গাজীপুরের বনাঞ্চল হুমকির মধ্যে রয়েছে কয়েক দশক ধরেই। এছাড়া বন বিভাগের নজরদারির অভাবে স্থানীয় বনদস্যুরাও এখন বেপরোয়া। বসন্তের শুরুতে বনে যেন আগুনের যুদ্ধ শুরু হয়। এতে জীববৈচিত্র ও নানা প্রাণী ক্ষতিগ্রস্তসহ বাতাসে কার্বনের পরিমাণও বেড়ে যাচ্ছে।

আরও পড়ুন : মালেশিয়ায় বন্যায় বাস্তুচ্যুত ৪০ হাজার

স্থানীয়রা জানান, বনে যখন নতুন শাখা বের হয়, তখনই রাতের আঁধারে আগুন দেয় একটি চক্র। তাদের উদ্দেশ্য, বনের গাছপালা পুড়ে তা দখলে নেওয়া। স্থানীয় ভাষায় একে বন পরিষ্কার করা বলা হয়।

ঢাকা বিভাগীয় বন কর্মকর্তা কাজী নুরুল করিম জানান, এ ঘটনায় সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সচেতনতা প্রয়োজন। জনবল সংকটের কারণে আমাদের নানা সীমাবদ্ধতা রয়েছে। এরপরও আমরা বনে অগ্নিকাণ্ডের সাথে জড়িতদের খুঁজে বের করে আইনগত ব্যবস্থা নিচ্ছি।

আরও পড়ুন : ফিলিপাইনে বন্দুক হামলায় নিহত ৬

প্রসঙ্গত, প্রায় ৬৫ হাজার একর বনভূমিতে ছোট টিলা মধ্যে শাল-গজারির সবুজ গাছপালার জন্য বিখ্যাত গাজীপুর জেলা।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা