সংগৃহীত
সারাদেশ

দাউদকান্দিতে সড়ক দূর্ঘটনায় নিহত ২

সান নিউজ ডেস্ক : কুমিল্লার দাউদকান্দিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কাভার্ডভ্যানের ধাক্কায় মাইক্রোবাসের দুই আরোহী নিহত হয়েছেন।

রবিবার (৫ মার্চ) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি টোলপ্লাজার মেঘনা-গোমতী সেতুর পশ্চিম পাড়ে এ দূর্ঘটনা ঘটে।

আরও পড়ুন : নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে বিক্ষোভ

নিহতরা হলেন- তিতাস উপজেলার বলরামপুর গ্রামের সৌদি প্রবাসী মোমেন মিয়ার ভগ্নিপতি মো. দুলাল মিয়া (৫০) ও ভাতিজা মো. হোসাইন (৮)।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, তিতাস উপজেলার বলরামপুর গ্রামের বজলুর রহমানের ছেলে মোমেন মিয়া ৫ বছর আগে সৌদি আরব যান। প্রবাস জীবন শেষে আজ রবিবার ভোরে দেশে ফেরেন। তাকে বাড়িতে নিতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত হয় মোমেনের আপন ভাই আক্তার হোসেন, ভগ্নিপতি দুলাল মিয়া, ভাতিজা (আক্তার হোসেনের ছেলে) হোসাইনসহ পাঁজনের একটি দল।

আরও পড়ুন : মুক্তির মেয়াদ বাড়ানো হবে

তারা মাইক্রোবাসযোগে ঢাকায় আসেন এবং ওই গাড়িতে চেপেই বাড়ির পথে রওনা দেন। গাড়িটি মেঘনা-গোমতী সেতুর পশ্চিম পার ভবেরচরের কাছে পৌঁছলে একটি কাভার্ডভ্যান মাইক্রোবাসটিকে ধাক্কা দেয়। এতে মাইক্রোবাসটি উল্টে যায়। এতে ঘটনারস্থলেই প্রবাসীর ভগ্নিপতি ও ভাতিজা হোসাইনের যায়। এতে মোমেন মিয়া, তার ভাই আক্তার হোসেন ও চালক আহত হয়েছেন।

দীর্ঘদিন পর দেশে ফিরে বাড়ি না পৌঁছতেই দুই আপনজনকে হারিয়ে বাকরুদ্ধ হয়ে গেছেন মোমেন। কথা বলার ভাষা হারিয়ে ফেলেছেন। কান্নায় ভেঙে পড়েন তিনি। জানান, দীর্ঘ পাঁচ বছর পর দেশে আসার আনন্দ এখন শোকে পরিণত হলো। সকলের দোয়া চেয়েছেন তিনি।

আরও পড়ুন : সায়েন্সল্যাবের ভবনে বিস্ফোরণ, নিহত ৩

তিতাস থানার ওসি সুধীন চন্দ্র দাস বলেন, তিতাসের বলরামপুরে প্রবাসীকে আনতে গিয়ে দুজনের মৃত্যু খুবই দুঃখজনক। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা