ছবি : সংগৃহিত
সারাদেশ

অপহৃত কিশোরীকে ৬ মাস পর উদ্ধার

গাইবান্ধা জেলা প্রতিনিধি : গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা থেকে অপহৃত কিশোরীকে ছয় মাস পর উদ্ধার করেছে পুলিশ। অপহরণকারী জাহিদ হাসান (২৬) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে।

আরও পড়ুন : চকরিয়ায় দুর্ঘটনায় নিহত বেড়ে ৪

শনিবার (৪ মার্চ) বিষয়টি নিশ্চিত করেন সুন্দরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. সেরাজুল হক।

তিনি বলেন, জাহিদ হাসান উপজেলার বেলকা ইউনিয়নের বেকরির চর গ্রামের শফিকুল ইসলামের ছেলে। গত বৃহস্পতিবার (২ মার্চ) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে লালমনিরহাট জেলার আদিতমারি উপজেলার গঞ্জমরুয়া স্কুল এ্যান্ড কলেজ এলাকা থেকে জাহিদ হাসানকে গ্রেফতার করে পুলিশ।

আরও পড়ুন : ক্যানোলা খুলতে গিয়ে আঙ্গুল কেটে ফেলার অভিযোগ

পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে অপহৃত কিশোরীকে উদ্ধার করা হয়। মামলা সূত্রে জানা যায়, গত বছরের ১৫ আগস্ট বিদ্যালয়ে যাওয়ার পথে ওই কিশোরীকে অপরহরণ করে নিয়ে যান জাহিদ হাসান। ওই ঘটনায় কিশোরীর বাবা সুন্দরগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেন।

আরও পড়ুন : আমরা খেলোয়াড় নিয়ে চলে আসব

পুলিশ দীর্ঘদিন চেষ্টার পর অপহৃতকে উদ্ধার ও অপহরণকারীকে গ্রেফতার করে। সুন্দরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) সেরাজুল হক বলেন, কিশোরী অপহরণ মামলার আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। সেইসঙ্গে কিশোরীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য গাইবান্ধা আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা