ছবি: সংগৃহীত
সারাদেশ

চকরিয়ায় দুর্ঘটনায় নিহত বেড়ে ৪

জেলা প্রতিনিধি : চট্রগ্রাম-কক্সবাজার মহাসড়কের আজিজনগরে বিজিবির বাস ও পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় আরও ২ জনের মৃত্যু হয়েছে। এতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ জন।

আরও পড়ুন : ধর্ম পালনের নিশ্চয়তা দিয়েছেন প্রধানমন্ত্রী

শনিবার (৪ মার্চ) সকাল সাড়ে ৮ টার দিকে আজিজনগরের ১২নং ব্রিজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উত্তর হারবাং আজিজনগর ৯ নং ওয়ার্ড নগর কলাতলি এলাকার আবুল বাশেরের ছেলে মো. হামিদ (২৯), মৃত লাল মিয়ার ছেলে জাহাঙ্গীর আলম (২৪), মো. সিদ্দিকের ছেলে রাসেল (২৬) ও হারবাং করমুহুরী পাড়ার ৮ নং এলাকার মোহাম্মদ দানু মিয়ার ছেলে মোহাম্মদ নজরুল (৩৪)।

আরও পড়ুন : বাস-পিকআপ সংঘর্ষে নিহত ২

চিরিংগা হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) খোকন রুদ্র জানান, মিনি পিকআপভ্যানটি আজিজনগর ১২নং ব্রিজ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বিজিবির বাসের সাথে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই ২ জন নিহত হন। আহত হন আরও ৬ জন যাত্রী। হতাহতরা সবাই পিকআপভ্যানের যাত্রী।

আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও ২ যাত্রী মারা যান। বাকিদের অবস্থাও আশঙ্কাজনক হওয়ায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আরও পড়ুন : বরের বাবাকে পিটিয়ে হত্যা

দুর্ঘটনাকবলিত বাস ও পিকআপভ্যানটি বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা