সারাদেশ

টেকনাফে মুক্তিপণে ফিরল অপহৃত দুই শিশু

কক্সবাজার (প্রতিনিধি) : কক্সবাজারের টেকনাফে ৭০ হাজার টাকা মুক্তিপণ দিয়ে ফিরে এসেছে অপহৃত দুই শিশু। তারা সম্পর্কে চাচাত ভাই। শুক্রবার রাত ১২টায় উপজেলার বাহারছড়ার মারিশবনিয়া এলাকায় ফিরে আসে তারা। এদিকে অপহৃতদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

আরও পড়ুন: খুলনায় চিকিৎসকদের কর্মবিরতি স্থগিত

পুলিশ জানায়, শিশুদের জিজ্ঞাসাবাদে প্রাথমিকভাবে ঘটনাটি পূর্বপরিকল্পিত মনে হচ্ছে। বিষয়টি আমরা খতিয়ে দেখছি। এর আগেও এখানে অপহরণের ঘটনা ঘটেছিল। এর বেশির ভাগ ঘটনা সন্দেহজনক।

শুক্রবার সন্ধ্যায় টেকনাফে বাহারছড়ার মারিশবনিয়া পাড়ার বাসিন্দা হেসেন আলীর ছেলে মো. সালমান (৪) ও একই এলাকার মো. আলীর ছেলে ওবাইদুল্লাহকে (১৫) অপহরণ করা হয়। পরে অপহৃত দুই শিশুর পরিবারের কাছে চার লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা।

অপহৃত সালমানের মামাতো ভাই হামিদ হোসেন বলেন, ৭০ হাজার টাকা মুক্তিপণ দিয়ে প্রথমে শিশু মো. সালমানকে উদ্ধার করে নিয়ে আসি। পরে স্থানীয়দের সহযোগিতায় আমরা পাহাড়ে ছুটে যাই। পাহাড়ের ঢালুতে অপহরণকারীদের কবলে থাকা অন্য শিশু ওবাইদুল্লাহর কান্নার আওয়াজ শুনতে পেলে ধাওয়া করি। এসময় অপহরণকারীরা ওবাইদুল্লাহকে একা রেখে পালিয়ে যান। পরে তাকেও উদ্ধার করে বিষয়টি পুলিশকে জানাই।

এ বিষয়ে টেকনাফ বাহারছড়া পুলিশ ফাঁড়ি তদন্ত কেন্দ্রের কর্মকর্তা মশিউর রহমান বলেন, রাতে অপহৃত দুই শিশুকে পাওয়া গেছে। তাদের পরিবারের সদস্যরা জানান- তাদের ছাড়তে ৭০ হাজার টাকা মুক্তিপণ দিয়েছেন। আমরা পুরো ঘটনাটি জানতে দুই শিশুকে জিজ্ঞাসাবাদ করছি। এখনো গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যায়নি।

টেকনাফ বাহারছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমজাদ হোসেন খোকন বলেন, অপহৃত শিশু দুটি পাওয়া গেছে। তবে মুক্তিপণ দিয়ে তারা ফিরেছে বলে পরিবারের কাছ থেকে শুনেছি।

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম বলেন, ফেরত আসা অপহৃত শিশুদের জিজ্ঞাসাবাদে প্রাথমিকভাবে ঘটনাটি পূর্বপরিকল্পিত মনে হচ্ছে। বিষয়টি আমরা খতিয়ে দেখছি। পরিবারের পক্ষ থেকে এখনো অভিযোগ দেয়নি।

আরও পড়ুন: খুলনার চিকিৎসকদের কর্মবিরতি স্থগিত

এর আগে গত ১৮ ডিসেম্বর টেকনাফের বাহারছড়া ইউনিয়নের জাহাজপুরা এলাকার একটি পাহাড়ের ভেতর খালে মাছ ধরতে গিয়ে অপহরণের শিকার হন আট ব্যক্তি। পরে মুক্তিপণ দিয়ে তারা ফিরে আসেন। একইভাবে গত ২৯ সেপ্টেম্বর একই উপজেলার হ্নীলা ইউনিয়নের পানখালী ও মরিচ্যাঘোনার পাহাড়ি এলাকা থেকে পাঁচ কৃষককে অপহরণ করা হন।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা