সংগৃহীত ছবি
সারাদেশ

সাবেক ডিবিপ্রধানকে আসামি করে মামলা

জেলা প্রতিনিধি: ২০২৩ সালে শাহীন আল মামুন (৪০) নামে এক ব্যক্তিকে অপহরণ করে ২ কোটি টাকা মুক্তিপণ দাবির অভিযোগে আলোচিত সাবেক ডিবিপ্রধান হারুন অর রশিদকে প্রধান আসামি করে সিদ্ধিরগঞ্জে একটি মামলা হয়েছে।

আরও পড়ুন: নতুনভাবে সব কিছু শুরু করতে চাই

গত ২৬ সেপ্টেম্বর ভুক্তভোগী শাহীন আল মামুন নারায়ণগঞ্জ কোর্টে আবেদন করলে ২৮ সেপ্টেম্বর মামলাটি রুজু হয় বলে নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন।

মামলার অন্য আসামিরা হলেন- সাবেক যুগ্ম কমিশনার ও সাবেক ডিবির সেকেন্ড ইন কমান্ড সঞ্জিত কুমার রায়, সিলেট জেলার আজিজুল রহমানের ছেলে জাকারিয়া ইফতেখার শামীম (৪৫), ঢাকা জেলার কোতোয়ালি থানার আব্দুর রহমানের ছেলে কে এম রুবেল (৪৫), ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের নূর হোসেনের ছেলে মোহাম্মদ মালেক (৪২), সিদ্ধিরগঞ্জের মৃত আব্দুল হাইয়ের ছেলে মো. মহসীন ভূঁইয়া (৫৩), নোয়াখালী জেলার মৃত ফিরোজ আহাম্মেদের ছেলে বোরহান উদ্দিন আহাম্মেদ মিঠু (৫৫)।

ওসি আল মামুন জানিয়েছেন, মামলার বিষয়ে কোর্ট থেকে আদেশ এসেছে। হারুনকে আসামি করে মামলা।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা