সংগৃহীত ছবি
সারাদেশ

সাপের কামড়ে নিহত শিশু

জেলা প্রতিনিধি: চুয়াডাঙ্গা জেলার সদর উপজেলার তেঘরীতে ঘুমন্ত অবস্থায় সাপে কামড় দিলে তানভির হোসেন (৩) নামের ১ শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার (৩০ সেপ্টেম্বর) ভোরে এই ঘটনা ঘটে।

আরও পড়ুন: বন্দরে জাহাজে আগুন

নিহত শিশু, চুয়াডাঙ্গা সদর উপজেলার গড়াইটুপি ইউনিয়নের তেঘরী গ্রামের স্কুলপাড়ার দিনমজুর নাসির উদ্দিনের ছেলে।

স্থানীয়রা জানায়, রোববার রাত ১টায় ঘুমন্ত অবস্থায় ১টি বিষধর সাপ শিশু তানভিরকে কামড় দেয়। এরপর অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা ঘরের মধ্যে সাপটি দেখতে পায়। এর পরে তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়ার পথে মারা যায়।

আরও পড়ুন: নতুনভাবে সব কিছু শুরু করতে চাই

স্থানীয় ইউপি সদস্য ফারুক হোসেন চাঁদ জানান, রাতে ঘুমের মধ্যে সাপে কামড় দিলে তার কিছুক্ষণ পর যন্ত্রণায় ছটফট করতে থাকে শিশুটি। তারপর পরিবারের সদস্যরা টের পেয়ে ঘরের মধ্যে থাকা সাপটি মেরে ফেলেন। তারপরে সদর হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই শিশুটি মারা যায়।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাদমানের মারাত্মক চোট, হাসান মাহমুদের দুর্দান্ত জোড়া আঘাত

সিলেট টেস্টের দ্বিতীয় দিনটিতে টাইগার শিবিরের জন্য মিশে আছে স্বস্তি আর গভীর উদ...

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা