সারাদেশ

দলীয় সিদ্ধান্ত অমান্য করে নিবার্চন

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে পাঁচগাঁও ইউপিতে আগামী ১৩ মার্চ নির্বাচনে বিএনপির সভাপতি মো. সেলিম শেখ স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হয়েছেন। তার মার্কা ঘোড়া। উপজেলার পাঁচগাঁও ইউনিয়নের বিএনপি সভাপতি। দলীয় শৃঙ্খলা ভেঙ্গে প্রার্থী হওয়ায় স্থানীয় বিএনপির নেতাকর্মীদের মাঝে ক্ষোভ দেখা দিয়েছে। স্বতন্ত্র প্রার্থী হয়ে ঘোড়া মার্কা প্রতীকে নির্বাচনে প্রচারণা করছেন বিএনপির এই নেতা।

আরও পড়ুন: জ্বালানি ডিপোতে আগুন, নিহত ১৭

এদিকে, ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আলী আহমেদ শেখও স্বতন্ত্র প্রার্থী হয়েছে। তার প্রতীক মটর সাইকেল। তিনিও প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন।

এছাড়াও তার ছেলে সাগর আহমেদ শেখ নির্বাচন করছেন। তার প্রতীক টেলিফোন। স্থানীয় একাধিক ভোটার বলছে, মূলত বাবার নির্বাচনে এজেন্ট দিয়ে প্রভাব বিস্তার করতে সাগর প্রার্থী হয়েছে।

ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক প্রার্থী মো. জহিরুল ইসলাম (জহির বেপারী) বলেন, আমি এ বছর ইউপি নির্বাচনে প্রার্থী ছিলাম। কিন্তু দলের সিদ্ধান্তে নির্বাচনে অংশগ্রহন করি নাই। যারা অংশগ্রহন করছে তাদের বিরুদ্ধে হাই কমান্ড ব্যবস্থা নিবে। কারণে কেন্দ্রীয় শৃঙ্খল বলে কথা আছে।

স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মো: সেলিম শেখ বলেন, দলীয় কাউকে জানাই নি নির্বাচনের বিষয়ে। আমি স্বতন্ত্র হতে নির্বাচনে অংশ নিচ্ছি।

আলী আহমেদ শেখ কাছে জানতে একাধিক বার তার মুঠোফোনে কল করলে, তিনি ফোন রিসিভ করেনি।

আরও পড়ুন: মৃত্যুতে শীর্ষে যুক্তরাষ্ট্র

থানা বিএনপির আহবায়ক আলী আজগর রিপন মল্লিক বলেন, এ বিষয়ে দলীয় ভাবে কোন সিদ্ধান্ত হয়নি। এ প্রার্থীদের নিয়ে বিভাগীয় ভাবে নির্দেশনা পেলে নিয়ম ভঙ্গকারীদের বিরুদ্ধে আমরা সাংগঠনিক ব্যবস্থা নিতে পারবো।

থানা বিএনপির সদস্য সচিব আমির হোসেন দোলন বলেন, দলীয় ভাবে নির্বাচনে অংশগ্রহণের কোন সিদ্ধান্ত হয়নি। এ বিষয়ে কেন্দ্রীয় ও জেলা কমিটিকে বিষয়টি জানাবো। তারা সাংগঠনিক বিষয়ে ব্যবস্থা গ্রহণ করবে।

জেলা বিএনপির সদস্য সচিব কামরুজ্জামান রতন এ বিষয়ে বলেন, এ সরকারের প্রতি আমাদের কোন আস্থা নেই। তাদের আন্ডারে নির্বাচনের, কোন সিদ্ধান্ত নেই আমাদের। কেউ করলে তার ব্যক্তিগত বিষয়।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা