সারাদেশ

খাগড়াছড়িতে সম্প্রীতি ও সৌহার্দ্য স্বাধীনতা কনর্সাট অনুষ্ঠিত

আবু রাসেল সুমন, খাগড়াছড়ি: মহালছড়ি সেনাজোন ও উপজেলা পরিষদের যৌথ উদ্যোগে ‘এক দেশ, এক প্রাণ’ এই মূলমন্ত্র এবং ‘সম্প্রীতি ও সৌহার্দ্য’ এই স্লোগানকে সামনে রেখে সম্প্রীতি ও স্বাধীনতা কনসার্ট অনুষ্ঠিত হয়েছে।

আরও পড়ুন: দ.আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় নিহত ১৯

শুক্রবার (৩ মার্চ) সন্ধ্যা থেকে মহালছড়ি এপিবিএন আইডিয়াল স্কুল মাঠে এ সম্প্রীতি কনসার্ট অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারত প্রত্যাগত শরণার্থী বিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান ও সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি। অনুষ্ঠানে বিভিন্ন আঞ্চলিক গান ও নৃত্য পরিবেশনার মাধ্যমে পার্বত্য অঞ্চলের ঐতিহ্যবাহী সাংস্কৃতিকে তুলে ধরা হয়।

এ সময় কনসার্টে উপস্থিত দর্শকরা বলেন, এই প্রথম এত বড় আয়োজনে সংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করলাম, আমরা অত্যন্ত আনন্দিত হয়েছি, যা ভাষায় প্রকাশ করতে পারবো না, আমরা সেনাবাহিনী ও উপজেলা পরিষদের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি।

এ সম্প্রীতি কনসার্টে দেশের জনপ্রিয় কন্ঠশিল্পী হৃদয় খান, পায়েল ত্রিপুরা, জুলিপ্রু মারমা, খাগড়াছড়ির অরণ্য ব্যান্ড এবং মহালছড়ি শিল্পকলা একাডেমির শিল্পী ও কলাকুশলীবৃন্দ অংশগ্রহণ করেন

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য বাসন্তী চাকমা, রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল গোলাম মহিউদ্দিন আহমেদ, মহালছড়ি জোন অধিনায়ক লে. কর্নেল শাহরিয়ার সাফকাত ভূইঁয়া, জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান, মহালছড়ি উপজেলা চেয়ারম্যান বিমল কান্তি চাকমা, সদর ইউপি চেয়ারম্যান রতন কুমার শীল সহ স্থানীয় গণমান্য ব্যক্তিবর্গ ও হাজার হাজার দর্শক উপস্থিত ছিলেন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা