সারাদেশ

ধর্ম পালনের নিশ্চয়তা দিয়েছেন প্রধানমন্ত্রী

কামরুল সিকদার, বোয়ালমারী (ফরিদপুর): বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এবং ফরিদপুর-১ আসনের সাবেক সাংসদ আব্দুর রহমান বলেন, সনাতন ধর্মাবলম্বীদের এই দেশে ধর্ম পালনের নিশ্চয়তা প্রদান করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধুর আজীবনের স্বপ্নের ফসল এই বাংলাদেশ। যার যার ধর্ম বিশ্বাস থেকে তার তার ধর্ম পালন করবে এবং সেই ধর্ম পালন মানুষের কল্যাণের জন্য হবে। ধর্ম পালন মানুষে মানুষে সৌহার্দ্য বাড়াবে, মানুষে মানুষে সম্প্রীতি বাড়াবে, সম্প্রদায়ে সম্প্রদায়ে ভালোবাসা রচিত হবে। ধর্ম পালন করবো যার যার ধর্ম বিশ্বাস থেকে। পরস্পরের ধর্ম বিশ্বাসের প্রতি আমাদের শ্রদ্ধাবোধ থাকতে হবে, ভালোবাসা থাকতে হবে।

আরও পড়ুন: মিয়ানমারে মানবাধিকার সংকট সৃষ্টি করেছে জান্তা

তিনি সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে আরও বলেন, ১৯৯০ সালে এই বোয়ালমারীতে মন্দির ভাংচুর করা হয়েছিল, সনাতন ধর্মাবলম্বী ভাই-বোনদের উপর হুমকি প্রদর্শিত হয়েছিল। সেদিন আমি সবেমাত্র ছাত্রলীগ থেকে বিদায় হয়ে আওয়ামী লীগের রাজনীতিতে প্রবেশ করি। সেদিন আব্দুর রাজ্জাক, তোফায়েল আহমেদ, সুরঞ্জিত সেনগুপ্ত, সাইফুদ্দিন আহমেদ মানিক এবং জাতীয় নেতাদের নিয়ে ডাকবাংলোয় প্রতিবাদ সভা করেছিলাম। বঙ্গবন্ধুর একজন ক্ষুদে কর্মী হিসেবে আমি সেদিনও আপনাদের পাশে ছিলাম, পাশে আছি এবং পাশে থাকবো।

শুক্রবার (৩ মার্চ) সন্ধ্যায় ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার প্রাণকেন্দ্রে অবস্থিত বোয়ালমারী বাজার সর্বজনীন শ্রী শ্রী রক্ষা চণ্ডী মন্দিরে আয়োজিত ৩২ প্রহরব্যাপী শ্রীশ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠানের সমাপনী দিনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ সভাপতি আসাদুজ্জামান মিন্টু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. শাহজাহান মীরদাহ পিকুল, যুগ্ম সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন চৌধুরী, আইনবিষয়ক সম্পাদক এডভোকেট জালালউদ্দিন, জেলা যুবলীগের সদস্য শরীফ সেলিমুজ্জামান লিটু, দাউদুজ্জামান দাউদ, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক চৌধুরী রায়হান রকি, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কামরুল সিকদার, জেলা ছাত্রলীগের সহ সভাপতি আশিকুর রহমান, উপজেলা ছাত্রলীগের সভাপতি সৈয়দ মর্তুজা আলী তমাল, সাধারণ সম্পাদক প্রান্ত সিদ্দিকী, পৌর ছাত্রলীগের সভাপতি আমিনুর রহমান ফাহিম, সাধারণ সম্পাদক মিদুল, মন্দির কমিটির সাধারণ সম্পাদক প্রণব সিকদার, মহানাম যজ্ঞানুষ্ঠান কমিটির সভাপতি কুমারেশ কুন্ডু, সাধারণ সম্পাদক মদন কুমার দাস, বাসুদেব সাহা প্রমুখ।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা