সারাদেশ

আগ্নেয়াস্ত্রসহ হত্যা মামলার সন্দিগ্ধ আসামি গ্রেফতার

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সদর উপজেলায় সিএনজি চালক মো. আব্দুল হাকিম (৩৫) কে জবাই করে হত্যার ঘটনায় সন্দিগ্ধ এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

আরও পড়ুন: বিষাক্ত স্পিরিট পানে ৩ জনের মৃত্যু

গ্রেফতার মো.কামাল ওরফে কামাল ডাকাত (৩৮) উপজেলার আন্ডারচর ইউনিয়নের বাসিন্দা।

শুক্রবার (৩ মার্চ) দুপুরে আসামিকে নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। এর আগে, গতকাল বৃহস্পতিবার বিকেলে উপজেলার আন্ডারচর ইউনিয়নের সিরাজের চায়ের দোকান এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সিএনজি চালক হাকিম হত্যা মামলার সন্দিগ্ধ আসামি কামাল ডাকাতকে গ্রেফতার করে পুলিশ। এ সময় তার তথ্য মতে ১টি দেশীয় তৈরী এলজি ও ২ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়।

নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম বলেন, এ ঘটনায় অস্ত্র আইনে মামলা হয়েছে। এছাড়া সিএনজি চালক হাকিম হত্যার ঘটনায় প্রাপ্ত তথ্যমতে কামাল ডাকাত ওই মামলার সন্দিগ্ধ আসামি। তাকে বিচারিক আদালতে সোপর্দ করা হয়েছে।

উল্লেখ্য, গত ২৬ ফেব্রুয়ারি দিবাগত রাতে সিএনজি চালক মো. আব্দুল হাকিম কে দুর্বৃত্তরা জবাই করে হত্যা করে। এরপর উপজেলার ১৯ নম্বর পূর্ব চরমটুয়া ইউপির ২ নম্বর ওয়ার্ডের পশ্চিম চরমটুয়া গ্রামের সফিগঞ্জ বাজারের দক্ষিণ পাশে একটি সয়াবিন ক্ষেতে লাশ মাটি চাপা দিয়ে যায়।

আরও পড়ুন: সীমান্তবর্তী গ্রামে ঢুকে গুলি চালিয়েছে ইউক্রেন

পরে ২৭ ফেব্রুয়ারি সকাল ৮টার দিকে স্থানীয় কয়েকজন দিনমজুর সয়াবিন ক্ষেতে কাজ করতে যায়। ওই সময় তারা সয়াবিন ক্ষেতের এক পাশে রক্ত দেখতে পেলে তাদের সন্দেহ হয়। রক্তের সূত্র ধরে তারা একটি মাটি চাপা দেওয়া গর্তের সন্ধান পায়। এরপর তারা ওই গর্ত খুঁড়ে মানুষের পা দেখতে পেলে বিষয়টি স্থানীয় ইউপি চেয়ারম্যানকে অবহিত করে।

পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুপুর ১২ টার দিকে ওই সিএনজি চালকের গলাকাটা লাশ উদ্ধার করে। নিহত হাকিম উপজেলার আন্ডারচর ইউপির ৩ নম্বর ওয়ার্ডের পশ্চিম মাইজচরা গ্রামের মো. ইব্রাহীম ওরফে রাজা মিয়ার ছেলে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা