সারাদেশ

ঈশ্বরদীতে দুই বাংলার মিলন মেলা

রাকিব হাসনাত, পাবনা: পাবনার ঈশ্বরদী উপজেলার সাহাপুর ইউনিয়নের চর গড়গড়ি গ্রামে তিন দিনব্যাপী চলছে চরনিকেতন সাহিত্য উৎসব। ওপার-এপার বাংলার কবি-সাহিত্যিকদের অংশগ্রহণে মিলন মেলায় পরিণত হয়েছে চরনিকেতন কাব্যমঞ্চ।

আরও পড়ুন: বিষাক্ত স্পিরিট পানে ৩ জনের মৃত্যু

শুক্রবার (৩ মার্চ) সকাল সাড়ে ১০টায় জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয় এ উৎসব শুরু হয়। এর আগে সকাল ১০ টায় কবি ও সাহিত্যিকদের নিয়ে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়।

অপার বাংলা কলকাতা থেকে ৩০ জনসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে দুই শতাধিক কবি সাহিত্যকদের মতবিনিময় ও প্রাণবন্ত আড্ডায় সম্মেলনে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

বেসরকারি উন্নয়ন সংস্থা ওসাকার নির্বাহী পরিচালক ও উৎসব কমিটির আহবায়ক কবি মজিদ মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠান শুভ উদ্বোধন করেন বাংলা একাডেমীর মহাপরিচালক জাতিসত্তার কবি মুহাম্মদ নূরুল হুদা। এসময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, গ্রাম-বাংলার প্রত্যন্ত অঞ্চলে সাহিত্য উৎসব আমাকে বেশ মুগ্ধ করেছে।এ ধরণের আয়োজনের মধ্য দিয়ে এখান থেকে কবিগণ উৎসাহ পাবে। দেশে কবি সাহিত্যিকদের সৃষ্টি হবে। কবিদের মধ্যে সাহিত্য নিয়ে নতুন ভাবনা শুরু হবে।

প্রধান আলোচক হিসেবে উপস্থিত আছেন, বিটিআরসির চেয়ারম্যান কবি শ্যামসুন্দর সিকদার।

আরও পড়ুন: সীমান্তবর্তী গ্রামে ঢুকে গুলি চালিয়েছে ইউক্রেন

অনুষ্ঠানে আরও উপস্থিত আছেন, শিক্ষাবিদ অধ্যাপক শিবজিত কুমার নাগ, নীলাঞ্জন শাল্ডিল্য, অধীর কৃষ্ণমন্ডল, দেবাঞ্জন চক্রবর্তী, চিত্রা লাহিড়ি, দীপক লাহিড়ি, সৈয়দ কওসর জামাল, ওসাকার পরিচালক সঙ্গীত শিল্পী মাজহার বিশ্বাস, আসলাম সানি, ফরিদ আহমেদ দুলাল, মাহমুদ কামাল,জাকির তালুকদার, পারভেজ হোসেন, ড. কবি কুদরত-ই হুদা, ড.জিএম মনিরুজ্জামান। শিল্পীদের মধ্যে উপস্থিত আছেন, শাহাদাৎ হোসেন নিপু, নাজমুল আহসান, মাসুম আজিজুল বাশার, মধুসূদন মিহির চক্রবর্তী প্রমূখ।

তিন দিনব্যাপী বাংলা সাহিত্য উৎসবে নানা অনুষ্ঠানের পাশাপাশি কবিতা পাঠ, বিষয়ভিত্তিক সেমিনারসহ নানা ধরনের ব্যতিক্রমী আয়োজন রয়েছে। এছাড়াও সমাপনী দিনে সম্মাননা পুরস্কার, দেশ- বিদেশের কবি -লেখক আলোচক সংগীত শিল্পীরা নানা আয়োজনে অংশগ্রহণ করবেন। সম্মেলনকে ঘিরে কবি ও সাহিত্যিকদের বই আর বিভিন্ন প্রদর্শনীর বিভিন্ন স্টল বসেছে। এছাড়াও বাহারি সব গ্রামবাংলার ঐতিহ্যবাহী খাবার রয়েছে।

এ যেন পুরো গ্রামজুড়ে উৎসবের আমেজ সৃষ্টি হয়েছে। দিনভর চলছে এপার-ওপার বাংলার কবিদের স্বরচিত কবিতা পাঠের আসর, ফাঁকে ফাঁকে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানও রয়েছে।

তিন দিনব্যাপী সাহিত্য সম্মেলনে ভারত থেকে অংশ নিয়েছেন- কবি নীলাঞ্জন শাল্ডিল্য, অধীর কৃষ্ণমন্ডল, দেবাঞ্জন চক্রবর্তী, চিত্রা লাহিড়ি, দীপক লাহিড়ি এবং বাংলাদেশের কবি আসলাম সানি, ফরিদ আহমেদ দুলাল, মাহমুদ কামাল,জাকির তালুকদার, পারভেজ হোসেনসহ অনেকেই।

সাহিত্য উৎসবের আহবায়ক কবি, গবেষক ও চরনিকেতন কাব্যমঞ্চের পরিচালক মজিদ মাহমুদ বলেন, দীর্ঘ ২৫ বছর ধরে আমি বাংলা সাহিত্যকদের গুরুত্ব তুলে ধরছি। সাহিত্যিক তৈরি করার কাজ করছি। শিশু-কিশোরদের সাহিত্যের প্রতি ভালোবাসা সৃষ্টি করতে কাজ করে যাচ্ছি।

তিনি আরও বলেন, বাংলা সাহিত্য, বাঙালি সংস্কৃতি ও দেশের মানুষের জন্য কিছু করতে পারা অনেক গর্বের ও আনন্দের। ধারাবাহিকভাবে এ কাজ করে যেতে চাই।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা