সারাদেশ

সড়কে প্রাণ গেল ২ ব্যবসায়ীর

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকা উপজেলায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ড্রাম ট্রাকের পেছনে এক পিকআপ ভ্যানের ধাক্কায় দুজন নিহত হয়েছেন।

আরও পড়ুন: বিষাক্ত স্পিরিট পানে ৩ জনের মৃত্যু

শুক্রবার (৩ মার্চ) ভোর সাড়ে পাঁচটায় উপজেলার ভরাডোবা এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুজন হলেন কাঁচামাল ব্যবসায়ী আবদুস সাত্তার (৩০) ও মো. সাজ্জাদ (৩২)। তাঁদের বাড়ি ময়মনসিংহ নগরের মাসকান্দা এলাকায়।

আরও পড়ুন: সীমান্তবর্তী গ্রামে ঢুকে গুলি চালিয়েছে ইউক্রেন

ভালুকা হাইওয়ে পুলিশের পরিদর্শক রিয়াদ মাহমুদ বলেন, উপজেলার ভরাডোবার শিল্প পুলিশ-৫–এর কার্যালয়ের সামনে ঢাকা-ময়মনসিংহ একটি ট্রাক দাঁড়িয়ে ছিল। ওই সময়ে ময়মনসিংহগামী একটি পিকআপ এসে দাঁড়িয়ে থাকা ড্রাম ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে পিকআপের সামনের আসনে থাকা আবদুস সাত্তার ও মো. সাজ্জাদ ঘটনাস্থলেই নিহত হন। দুর্ঘটনায় কবলে পড়া পিকআপটি জব্দ করা হয়েছে। নিহত ব্যক্তিদের পরিবারের সঙ্গে যোগাযোগ করে লাশ হস্তান্তর করা হবে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা