ছবি: সংগৃহীত
সারাদেশ

যমুনায় মিললো বস্তাবন্দি লাশ

জেলা প্রতিনিধি : পাবনার বেড়া উপজেলায় যমুনা নদী থেকে নিখোঁজ হওয়ার দুইদিন পর রাজু নামে এক কিশোরের বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ।

আরও পড়ুন : ভোলায় জাতীয় ভোটার দিবস পালন

বৃহস্পতিবার (২ মার্চ) দুপুরে উপজেলার কাতলাগারা করিয়াল এলাকার যমুনা নদী থেকে ঐ লাশ উদ্ধার করা হয়।

নিহত রাজু (১৩) বেড়া উপজেলার বাগশোয়াপাড়া গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে। সে ব্যাটারিচালিত ভ্যান চালিয়ে পরিবারের খরচ যোগাতে সহায়তা করতো।

আরও পড়ুন : ১৫ মাস পর নির্বাচনে বিজয়ী

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার প্রতিদিনের মতো ভ্যানগাড়ি নিয়ে স্থানীয় রাকশা বাজারে যায় রাজু। দুপুরে খেতে না আসায় পরিবারের সদস্যরা চিন্তিত হয়ে তাকে খোঁজাখুঁজি শুরু করে। পরে বুধবারে বেড়া থানায় একটি ডায়েরি করা হয়।

বৃহস্পতিবার সকালে যমুনা নদীতে এক মাঝি বস্তাবন্দি ঐ কিশোরের লাশ ভাসতে দেখে। পরে কিশোরের স্বজনরা লাশটি শনাক্ত করেন।

আরও পড়ুন : মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

খবর পেয়ে ঘটনাস্থলে এসে বেড়া মডেল থানা পুলিশ ও নৌ-পুলিশ সদস্যরা লাশটি উদ্ধার করে।

এ সময় কিশোরের তার দেহে কোনো বস্ত্র ছিল না। জামা-কাপড় নদীর পাড়ে পড়েছিল।

আরও পড়ুন : পাঁচ বছর অপেক্ষা শেষে ইমরান ও নিকির বিয়ে

নিহতের বাবা আব্দুর রাজ্জাক বলেন, তার ছেলের ভ্যানগাড়িটি ছিনতাইয়ের জন্য তার ছেলেকে হত্যা করা হতে পারে।

বেড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) মো. আসাদুজ্জামান জানান, দুপুর দেড়টার দিকে পুলিশ ঘটনাস্থলে যায়। লাশটি উদ্ধার করে থানায় আনা হচ্ছে।

আরও পড়ুন : নোয়াখালীতে পলাতক দুই আসামি গ্রেফতার

ওসি আরও জানান, তবে হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য এখনো জানা যায়নি। ধারণা করা হচ্ছে ইঞ্জিনচালিত ভ্যানটি ছিনতাইয়ের জন্য তাকে হত্যা করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে বলে জানান তিনি।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা