সংগৃহীত ছবি
সারাদেশ

সড়ক দুর্ঘটনায় নিহত ১

জেলা প্রতিনিধি: মেহেরপুর জেলার গাংনীতে শ্যালো ইঞ্জিনচালিত গরু বহনের ১টি যানের ধাক্কায় বুড়ি খাতুন (৫৫) নামে ১ নারী নিহত হয়েছেন।

শনিবার (২৭ জুলাই) সকাল ৯টার দিকে রাস্তা পারাপারের সময় এই দুর্ঘটনা ঘটে।

আরও পড়ুন: ৮ অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস

নিহত নারী, গাংনী উপজেলা কাষ্টদহ গ্রামের মোতলেব হোসেনের মেয়ে।

স্থানীয়রা বলেন, বুড়ি খাতুন মেহেরপুর-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কটি পার হচ্ছিলেন। এ সময় বামন্দী-গাংনীগামী ১টি গরু বহনের অবৈধ যান তাকে ধাক্কা দেয়। এর ফলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পরে স্থানীয় লোকজন ঐ যানটি আটক করেন। কিন্তু পালিয়ে যায় চালক।

আরও পড়ুন: চট্টগ্রামে ১৪ ঘণ্টা কারফিউ শিথিল

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। গাড়িটি পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। এখন এর চালককে আটকের চেষ্টা করছে পুলিশ।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা