সংগৃহীত ছবি
সারাদেশ

সচল চট্টগ্রাম বন্দর

জেলা প্রতিনিধি: কারফিউ পরিস্থিতির মধ্যেও প্রায় এক সপ্তাহ পর বন্দরে জাহাজ থেকে পণ্য খালাস এবং বন্দর থেকে পণ্য ডেলিভারি সচল হয়েছে দেশের প্রধান সমুদ্র বন্দর চট্টগ্রাম বন্দর।

আরও পড়ুন: স্বল্প দূরত্বের ট্রেন চলবে

বুধবার (২৪ জুলাই) থেকে বন্দর থেকে স্বাভাবিক গতিতে শত শত কনটেইনার ডেলিভারি হয়ে পৌঁছে যাচ্ছে চট্টগ্রাম ও ঢাকার গন্তব্যে। বন্দর থেকে খালাস হওয়া পণ্য ডেলিভারিতে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করেছে আইনশৃংখলা বাহিনী।

বন্দর কর্তৃপক্ষের সচিব ওমর ফারুক জানান, চট্টগ্রাম বন্দরে এখন স্বাভাবিক গতিতে কাজ চলছে। এক সপ্তাহ ধরে বন্দর থেকে কন্টেইনার ডেলিভারি বিঘ্নিত হওয়ায় এখন কনটেইনার ডেলিভারিতে গতি বাড়ানো হয়েছে। ইন্টারনেট সচল হওয়ায় বন্দর কাস্টমস-এর শুল্কায়ন ও অন্যান্য দাপ্তরিক কার্যক্রম বিঘ্নিত হয়। বর্তমানে ইন্টারনেট সংযোগ পুনরায় সচল হওয়ায় এখন সকল কার্যক্রম স্বাভাবিক গতিতে চলছে।

আরও পড়ুন: স্বেচ্ছাসেবক লীগ নেতাকে কুপিয়ে হত্যা

বন্দর কর্তৃপক্ষ বলেন, কারফিউ পরিস্থিতির মধ্যে গত ৪ দিনে চট্টগ্রাম বন্দরে প্রায় ১৯ হাজার টন রপ্তানি পণ্যের শুল্কায়ন সম্পন্ন হয়েছে। এছাড়া ২১ জুলাই থেকে ২৪ জুলাই পর্যন্ত ৪ দিনে বন্দরে নোঙর করা আমদানি পণ্যবাহী ১৩টি জাহাজ থেকে ১ লাখ ৮০ হাজার টন পণ্য খালাস হয়েছে।

জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান বলেন, কারফিউ পরিস্থিতির মধ্যে চট্টগ্রাম বন্দরসহ সড়ক মহাসড়কে পণ্য পরিবহন স্বাভাবিক ও নিরাপদ রাখতে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পণ্য পরিবহনের সাথে সংশ্লিষ্ট পরিবহন শ্রমিকরা কারফিউ চলাকালীন সময়ে চলাচলের তাদের পরিচয়পত্র কিংবা ড্রাইভিং লাইসেন্সকে কারফিউ পাস হিসেবে বিবেচনা করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশনা দেওয়া হয়েছে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা