সংগৃহীত ছবি
সারাদেশ

পর্যটকশূন্য রাঙামাটি

জেলা প্রতিনিধি: কোটা সংস্কার নিয়ে আন্দোলনের জেরে দেশে সৃষ্ট অস্থিতিশীল পরিস্থিতিতে পর্যটকশূন্য রাঙামাটি। এতে লোকসান গুনছেন ব্যবসায়ীরা।

আরও পড়ুন: চট্টগ্রামে ১৪ ঘণ্টা কারফিউ শিথিল

সিম্বল অব রাঙামাটি খ্যাত ঝুলন্ত সেতুতে সরেজমিনে গিয়ে দেখা যায় পর্যটকবিহীন একেবারেই সুনসান নীরবতা সেতুটি। ঝুলন্ত সেতুর পাশে ঘাটে বাঁধা ট্যুরিস্ট বোটগুলো। হ্রদে চড়ে বেড়ার বদলে ঘাটেই দিন কাটছে ইঞ্জিনচালিত এসব নৌকার এবং একই অবস্থা পলওয়েল পার্ক, আরণ্যক হলিডে রিসোর্ট, সুবলং ঝর্ণাসহ জেলার অন্যান্য বিনোদন কেন্দ্রগুলোর।

অথচ বর্ষার এই সময়ে পাহাড়ের বর্ষার রূপ দেখতে প্রতিবছর ভিড় করে পর্যটকরা। বর্ষার এই মধ্য সময়ে দেশের অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হওয়ায় হঠাৎ মন্দাভাব পর্যটন ব্যবসায়। যারা এসেছিলেন তারাও আটকা পড়ে বিশেষ পাস নিয়ে রাঙামাটি ত্যাগ করেছেন। কবে স্বাভাবিক হবে তারও কোনো উত্তর নেই। অনেকটাই হতাশা নিয়ে দিন পার করছেন পর্যটনসংশ্লিষ্ট ব্যবসায়ীরা।

আরও পড়ুন: গোসলে নেমে ২ শিক্ষার্থীর মৃত্যু

রাঙামাটি চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি আব্দুল ওয়াদুদ বলেন, রাঙামাটি পর্যটন নগরী হওয়াতে এখানকার বেশিরভাগ মানুষ পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ের সঙ্গে জড়িত। পর্যটকের উপস্থিতির উপরই নির্ভর করে তাদের আয়। কিন্তু বর্তমানে রাঙামাটি পর্যটক শূন্য। এই উদ্ভূত পরিস্থিতির কারণে জেলার পর্যটন খাতে চার কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানান তিনি।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা