ছবি: সংগৃহীত
সারাদেশ

১৫ মাস পর নির্বাচনে বিজয়ী

নিজস্ব প্রতিনিধি: নির্বাচনের ১৫ মাস পর ভোট গণনায় বিজয়ী হলেন সিরাজগঞ্জের এক প্রার্থী । তিনি বেলকুচি উপজেলার রাজাপুর ইউনিয়নে ৯ নং ওয়ার্ডের পরাজিত প্রার্থী মুকুল হোসেন।

আরও পড়ুন: মুরব্বিয়ানা করতে পারব না

বৃহস্পতিবার (২ মার্চ) বাদী পক্ষের আইনজীবী অ্যাড. রেজাউল করিম রাখল এ রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে, বুধবার বিকালে সিরাজগঞ্জ নির্বাচন ট্রাইবুনাল সদর কোর্টের বিচারক সুলতান উদ্দিন প্রধান পুনরায় ভোট গণনা শেষে এ রায় দেন। রায়ে মুকুল হোসেন ফুটবল মার্কায় ৯২০ ভোট পেয়ে ৪৩ ভোটের ব্যবধানে বিজয়ী হন। আর তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী সাইফুল ইসলাম পেয়েছেন ৮৭৭ ভোট।

জানা যায়, ২০২১ সালের ২৮ নভেম্বর বেলকুচি উপজেলার রাজাপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। সকাল ৮ টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোট অনুষ্ঠিত হয়। এসময় মোরগ প্রতীকের সাইফুল ইসলাম তার লোকবল দিয়ে ভোট কেন্দ্র দখল করে বলে অভিযোগ করেন ফুটবল প্রতীকের প্রার্থী মুকুল হেসেন। ভোট গণনার সময় সাইফুল ইসলাম তার লোকদের দিয়ে মুকুলসহ তার সমর্থনকারী নূর মোহাম্মদ, শহিদুল, কামরুল সহ ২৫ জনকে মারধর করে আহত করেন। ভোট গণনায় বাধা দিয়ে তিনি তার জয় নিশ্চিত করেন। দেখা যায়, ফুটবল প্রতীকে মুকুল হোসেন ৯৬১ ভোট পান। আর মোরগ প্রতীকে সাইফুল ইসলাম ৯৭৩ ভোট পেয়ে বিজয়ী হন। পরে ২০২২ সালের ১১ জানুয়ারি বেলকুচি আমলি আদালতে মুকুল হোসেন বাদী হয়ে পুনরায় ভোট গণনার জন্য মামলা করেন।

আরও পড়ুন: খাগড়াছড়িতে ভোটার দিবস পালিত

বিজয়ী মুকুল হোসেন বলেন, দীর্ঘ ১৫ মাস পরে আমি আইনের বিচার পেয়েছি। গণনায় ৪৩ ভোটে আমি বিজয়ী হয়েছি। এতে আমি আনন্দিত হয়েছি। এই বিজয় আমার একার নয়, আমার ওয়ার্ডের সাধারণ ভোটারের বিজয়।

বাদী পক্ষের আইনজীবী অ্যাড. রেজাউল করিম রাখল বলেন, দীর্ঘ ১৫ মাস পর আইনি লড়াই শেষে আদালত ভোট গণনা করে। মুকুল হোসেন বিজয়ী হয়েছে। এতে মানুষ আইনের প্রতি শ্রদ্ধাশীল হবে। পরবর্তীতে এই রায়ের কপি সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হবে।

সান নিউজ/আর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা