সংগৃহীত ছবি
সারাদেশ

ঠাকুরগাঁওয়ে রেজিয়া হত্যায় গ্রেফতার ২

ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ে হত্যাকান্ডের ২৪ ঘন্টার মধ্যে রেজিয়া হত্যার রহস্য উদঘাটন করে ২ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

আরও পড়ুন : ইটের চাপায় স্বামী-স্ত্রীর মৃত্যু

মঙ্গলবার দুপুরে পুলিশ সুপার কার্যালয়ের সভাকক্ষে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক।

পুলিশ সুপার বলেন, গত সোমবার (২৭ মে) সকালে জেলার পীরগঞ্জ উপজেলার ৯ নং সেনগাঁও ইউপির অন্তর্গত কানাড়ী গ্রামস্থ আম বাগানের ভেতরে রেজিয়া খাতুন (৪৮) নামে একজন নারীর লাশ উদ্ধার করা হয়। এ বিষয়ে ছেলে জুলফিকার আলী রুবেল (২৮) বাদী হয়ে অজ্ঞাতনামা আসামি করে পীরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করে।

আরও পড়ুন : হাতিয়ায় পানিতে পড়ে শিশুর মৃত্যু

এ ঘটনায় পীরগঞ্জ থানা পুলিশ রহস্য উদঘাটনে নিবিড়ভাবে কাজ শুরু করে এবং ঘটনার সাথে জড়িত থাকার সন্দেহে মালগাঁও গ্রামের মৃত তমিজ উদ্দীনের ছেলে দেলোয়ার হোসেন (৪৫) ও কানাড়ী গ্রামের মৃত ধনীবুল্লার ছেলে এনতাজুলকে (৪৪) গ্রেফতার করে। পরবর্তীতে জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা হত্যাকান্ডে জড়িত থাকার কথা স্বীকার করে জবানবন্দি দেয়।

আরও পড়ুন : হত্যা মামলায় ১০ জনের যাবজ্জীবন

প্রাথমিক তদন্ত ও গ্রেফতারকৃত ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে জানা যায়, মৃত রেজিয়া খাতুনের সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপনের জন্য গ্রেফতারকৃত আসামিদ্বয় কু-প্রস্তাব দেয়। এতে সে রাজি না হওয়ায় রেজিয়াকে ফুসলিয়ে আমবাগানে নিয়ে এসে গলায় ওড়না দিয়ে পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে এবং লাশ ফাঁসিতে ঝুলিয়ে দেয়। গ্রেফতারকৃত আসামিদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা