ছবি : সংগৃহিত
সারাদেশ

গোপনে মাদরাসার কমিটি গঠন, নির্বাচনের দাবি

কামরুজ্জামান স্বাধীন, উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের উলিপুরে বালাচর নাছিরিয়া ফাজিল ডিগ্রী মাদরাসায় গোপনে ম্যানেজিং কমিটি গঠনের অভিযোগ উঠেছে।

আরও পড়ুন : নোয়াখালীতে পলাতক দুই আসামি গ্রেফতার

এ ঘটনায় গত ২৭ ফেব্রুয়ারি অবৈধভাবে গঠিত ম্যানেজিং কমিটি বাতিল করে স্থগিতকৃত নির্বাচনীর তফশীল অনুযায়ী নিয়মতান্ত্রিকভাবে সুষ্ঠু ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে স্বচ্ছ প্রক্রিয়ায় কমিটি গঠনের দাবীতে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বরাবর লিখিত অভিযোগ করেছেন মাদরাসার ম্যানেজিং কমিটির নির্বাচনের অংশগ্রহণকারী প্রার্থী ও অভিভাবকমন্ডলী।

ওই মাদরাসার অধ্যক্ষ অবসরে যাওয়ায় উপাধ্যক্ষ হিসেবে ভারপ্রাপ্ত ও দায়িত্ব প্রাপ্ত মোবাশ্বের রাশেদীন কৌশলে তাঁর নিকট আত্মীয় ও পছন্দের লোকদের নিয়ে ওই কমিটি গঠন করেছেন বলে জানা গেছে। এ নিয়ে ওই মাদরাসার অভিভাবক ও স্থানীয় এলাকাবাসীর মাঝে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।

আরও পড়ুন : ক্লাস বর্জন করে শিক্ষার্থীদের আন্দোলন

অভিযোগ সুত্রে, বালাচর নাছিরিয়া ফাজিল ডিগ্রী মাদরাসায় ম্যানেজিং কমিটি গঠনের ক্ষেত্রে মানা হয়নি মাদরাসা বোর্ডের নীতিমালা। মাদরাসার গর্ভানিং বডি গঠনের প্রক্রিয়ার জন্য ২০২০ সালের ১২ মার্চ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুর রবকে প্রিজাইডিং অফিসার নিযুক্ত করে তফশীল ঘোষণা করা হয়।

ঘোষিত তফশীল অনুযায়ী ২১ মার্চ অভিভাবক সদস্য পদে অভিযোগকারী ৬জন মনোনয়নপত্র সংগ্রহ করে নির্বাচনী প্রচার প্রচারণা শুরু করেন। এরই মধ্য কোভিট-১৯ করোনা ভাইরাসের প্রকোপ জনিত কারণে ২৫ মার্চ কমিটি গঠনের ঘোষিত তফশীশ স্থগিত করা হয়।

আরও পড়ুন : পাবনায় দেয়াল ভেঙে জায়গা দখল, বাধা দেয়ায় হুমকি

২০২২ সালের ২৭ জুন ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় ৬মাস মেয়াদী এডহক কমিটি অনুমোদন করেন। পরে ওই কমিটি তাদের মেয়াদ কালীন সময়ে কোন প্রকার নিয়ম নীতির তোয়াক্কা না করে গোপনে গত ১ ফেব্রুয়ারি মাদরাসার পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন নিয়ে আসেন।

অভিযোগ সুত্র আরও জানা যায়, পছন্দের লোকদের বিভিন্ন ক্যাটাগরিতে দিখিয়ে গোপনে তাদের দিয়ে যে কমিটি গঠন করা হয়েছে তা মাদরাসার জন্য ক্ষতিকারক। এতে করে আর্থিক অনিয়ম, অব্যবস্থাপনা, মাদরাসার শৃঙ্খলা বজায় রাখাসহ মানসম্মত শিক্ষার পরিবেশ নষ্ট হবে। তাই নিয়ম তান্ত্রিকভাবে সুষ্ঠু ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে স্বচ্ছ প্রক্রিয়ায় কমিটি গঠনের দাবী জানান।

আরও পড়ুন : ৫ জেএমবি সদস্যের যাবজ্জীবন

উপাধ্যক্ষ হিসেবে ভারপ্রাপ্ত ও দায়িত্ব প্রাপ্ত মোবাশ্বের রাশেদীন বলেন, আমি কমিটির বিষয়ে কিছুই জানিনা। দায়িত্ব গ্রহণের পর জানতে পেয়েছি। আগের অধ্যক্ষ ওই কমিটি গঠন করে গিয়েছে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাহ্ মো. তারিকুল ইসলাম অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে বলেন, তবে কমিটি গঠনের বিষয়ে কিছু জানি না। ওই মাদরাসায় গিয়ে খোঁজ নিতে হবে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা