সারাদেশ

পরীক্ষা না দিয়েও প্রাথমিকে ট্যালেন্টপুলে বৃত্তি

কামরুল সিকদার (ফরিদপুর) : ফরিদপুরের বোয়ালমারীতে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশ না নিয়েও এক ছাত্রের ট্যালেন্টপুলে বৃত্তি পাওয়ার খবর পাওয়া গেছে। উপজেলার চতুল ইউনিয়নের রাজাপুর রাজাবেনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এস এম আব্বাস হোসেন (রোল নম্বর—২৬৩) নামে এক ছাত্রের নাম আসে বৃত্তির তালিকায়। সে সংশ্লিষ্ট এলাকার দেলোয়ার হোসেনের ছেলে। তবে সে বৃত্তি পরীক্ষায় অনুপস্থিত ছিলো বলে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আবু আহাদ নিশ্চিত করেছেন।

আরও পড়ুন : ৫ জেএমবি সদস্যের যাবজ্জীবন

জানা যায়, বৃত্তি পরীক্ষার ফলাফল সারাদেশে গত মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে ফলাফল ঘোষণা করা হলেও ওইদিন সন্ধ্যার আগে সারাদেশের ঘোষিত ফলাফল স্থগিত করা হয়। ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় ২০২২ সালে অনুষ্ঠিত প্রাথমিক বৃত্তি পরীক্ষার জন্য ১৩৬টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ৭৩২জন তালিকা ভুক্ত হয়। সেখান থেকে ৭৩২জন বৃত্তি পরীক্ষায় অংশ গ্রহণ করে। এ উপজেলা থেকে ৪৮ জন পরীক্ষার্থী ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে। যার মধ্যে ২৪ জন রয়েছে ছাত্র ও ২৪ জন ছাত্রী।

এ উপজেলায় ১২১ জন ছাত্র—ছাত্রী সাধারণ বৃত্তি পেয়েছে। যার মধ্যে ৫৯ জন রয়েছে ছাত্র ও ৬২ জন ছাত্রী। তবে রাজাপুর রাজাবেনী সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ওই বছর ৪জন শিক্ষার্থী বৃত্তি পরীক্ষার জন্য তালিকা ভুক্ত হয়। সেখান থেকে ৩ জন শিক্ষার্থী বৃত্তি পরীক্ষায় অংশ গ্রহণ করে।

অনুসন্ধানে দেখা গেছে, রাজাপুর রাজাবেনী সরকারি প্রাথমিক বিদ্যালয়র এস এম আব্বাস হোসেন (রোল নম্বর—২৬৩) নামের যে শিক্ষার্থী ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে; সে পরীক্ষায় অংশ গ্রহণ করেনি। ওই শিক্ষা প্রতিষ্ঠান থেকে যে তিনজন পরীক্ষায় অংশ নেয় তারা ফেল করেছে।

আরও পড়ুন : ট্রলি বন্ধের দাবিতে গ্রামবাসীর অভিযোগ

এ ব্যাপারে রাজাপুর রাজাবেনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিখা রানী চন্দ্র বলেন, এসএম আব্বাস হোসেন অসুস্থ থাকার কারণে পরীক্ষায় অংশ নিতে পারেনি। তবে কিভাবে তার রোল নম্বরটি পরীক্ষার ফলাফল সীটে এসেছে তা বলতে পারবো না।

বোয়ালমারী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবু আহাদ বলেন, ১৩৬টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ৭৩২জন তালিকা ভুক্ত হয়। সেখান থেকে ৭৩২জন বৃত্তি পরীক্ষায় অংশ নিয়ে ৪৮ জন পরীক্ষার্থী ট্যালেন্টপুলে বৃত্তি পায়। এ উপজেলায় ১২১ জন ছাত্র—ছাত্রী সাধারণ বৃত্তি পেয়েছে। তিনি বলেন, বিভিন্ন ত্রুটির কারণে সারা দেশের প্রাথমিকের বৃত্তির ফলাফল স্থগিত করেছেন শিক্ষা মন্ত্রণালয়। আর বোয়ালমারীর একজন শিক্ষার্থী বৃত্তি পরীক্ষায় অংশ না নিয়েও সে ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্ত হয়েছে জানতে পেরেছি।

আরও পড়ুন : টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

অপরদিকে পাশ্ববর্তী আলফাডাঙ্গা উপজেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তা প্রাতিকণা বিশ্বাস জানান, এ উপজেলার ৭৩টি প্রতিষ্ঠান থেকে ২৬৮জন পরীক্ষার্থী তালিকাভুক্ত হয়। সেখান থেকে ২৫৮জন শিক্ষার্থী বৃত্তি পরীক্ষায় অংশ গ্রহণ করে। তার মধ্যে ২৪ জন শিক্ষার্থী ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে। আর ৯১জন শিক্ষার্থী সাধারণ ভাবে বৃত্তি পেয়েছে।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা